Tranding

06:50 AM - 22 Mar 2026

Home / Sports / ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে অনায়াস জয়, প্রিমিয়ার লীগের দ্বিতীয় স্থানে লিভারপুল

ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে অনায়াস জয়, প্রিমিয়ার লীগের দ্বিতীয় স্থানে লিভারপুল

এদিন ১৭ বছরের কাইডে গর্ডন তাঁর জীবনের অভিষেক ম্যাচেই প্রায় গোল করে ফেলেছিলেন। কিন্তু ব্রেন্টফোর্ডের কিপার ফেরনান্ডেজ একটি চমৎকার সেভ করে দলকে আরও লজ্জার হাত থেকে বাঁচান। ম্যাচের পর দলের প্রথম গোলদাতা ফাবিনহো জানান : "এই জয় খুবই জরুরি ছিল।

ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে অনায়াস জয়, প্রিমিয়ার লীগের দ্বিতীয় স্থানে লিভারপুল

ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে অনায়াস জয়, প্রিমিয়ার লীগের দ্বিতীয় স্থানে লিভারপুল


প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে ফাবিনহো, আলেক্স অক্সলেড চেম্বারলিন ও তাকুমী মিনামিনোর গোলের সুবাদে ঘরের মাঠ আনফিল্ড এ ব্রেন্টফোর্ডকে ৩ - ০ হারিয়ে, চেলসিকে টপকে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো জুর্গেন ক্লপের লিভারপুল।


একটি ম্যাচ কম খেলা আনফিল্ডের ক্লাবটির সাথে লীগ টেবিলের শীর্ষে থাকা পেপ গুয়ারদিওলার ম্যানচেস্টার সিটির এখন ১১ পয়েন্টের ফারাক। টানা তিনটি ম্যাচে জয়ের মুখ না দেখা জুর্গেন ক্লপের ছেলেদের এই জয় সমর্থকদের অক্সিজেন জুগিয়েছে। এদিন লিভারপুল দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাদিও মানে ও মহম্মদ সালাহকে ছাড়াই খেলতে নামেন। মানে ও সালাহ যথাক্রমে তাঁদের দেশ সেনেগাল ও মিশরকে  আফ্রিকান কাপ অফ নেশন্সে নেতৃত্ব দিচ্ছেন। 

 

এদিন তাঁদের অভাব দলের আক্রমণ ভাগে বার বার অনুভূত হয়েছে। লিভারপুলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা এদিন বারবার ব্রেন্টফোর্ড ডিফেন্সের পায়ের জঙ্গলে খেই হারিয়েছে।
প্রথম গোলটি পেতে লিভারপুলকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে পর্যন্ত। ট্রেন্ট আলেক্সান্ডারের কর্নার ব্যাক পোস্টে ধাক্কা খেয়ে ফিরে এলে ফাবিনহো নিখুঁত হেডে বল জালে জড়ান (১ - ০)।বিরতির পর ব্রেন্টফোর্ড প্রবল ভাবে লড়াইয়ে ফিরে আসে, কিন্তু তাঁদের প্রয়াস খেলায় সমতা ফিরিয়ে আনার জন্যে যথেষ্ট ছিল না। 

 

উল্টে ৬২ মিনিটে দিয়েগো জোতার প্রয়াস পোস্টে লেগে ফিরে না আসলে তখনই ২ - ০ হতে পারত।ক্লপ ব্রিগেডের দ্বিতীয় গোল আসে ৬৯ মিনিটে। ওভার ল্যাপে উঠে আসা লেফট ব্যাক এন্ডি রবার্টসনের চমৎকার ক্রস আলেক্স অক্সলেড চেম্বারলিনের মাথা খুঁজে নেয়। ব্রেন্টফোর্ডের কফিনে শেষ পেরেকটি পোঁতেন পরিবর্ত হিসেবে নামা মিনামিনো। একটি ভুল পাস ধরে রবের্তো ফারমিনহো মিনামিনোর জন্যে একটি সহজ গোলের রাস্তা তৈরী করে দেন।

 

এদিন ১৭ বছরের কাইডে গর্ডন তাঁর জীবনের অভিষেক ম্যাচেই প্রায় গোল করে ফেলেছিলেন। কিন্তু ব্রেন্টফোর্ডের কিপার ফেরনান্ডেজ একটি চমৎকার সেভ করে দলকে আরও লজ্জার হাত থেকে বাঁচান। ম্যাচের পর দলের প্রথম গোলদাতা ফাবিনহো জানান : "এই জয় খুবই জরুরি ছিল। সমর্থকদের সামনে এই রকম পারফরমেন্স তুলে ধরতে পেরে খুব ভালো লাগছে। এর ফলে আমাদের আত্ববিশ্বাস অনেকটাই বাড়ল।" তিনি আরও জানান : "দল সত্যি খুব ভালো খেলেছে। আমরা একাধিক গোলের সুযোগ তৈরী করেছি। এই ম্যাচে নিজেদের যোগ্যতা প্রমাণিত করার সুযোগ ছিল। সেটা আমরা করে দেখিয়েছি।"
এই হারের ফলে এখনও অব্দি মাত্র ২৩ পয়েন্ট পাওয়া ব্রেন্টফোর্ড লীগ টেবিলে ১৪ নম্বরে নেমে গেল।

Your Opinion

We hate spam as much as you do