কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয় ছিনিয়ে আনলেন নেইমাররা। আজ চিলির বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করল ব্রাজিল। টুর্নামেন্টের সেমিফাইনালে তাঁদের পেরুর বিরুদ্ধে খেলতে হবে।
কোপার সেমিফাইনালে ব্রাজিল, চিলির বিরুদ্ধে ১-০
৪৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল দলের আক্রমণভাগের ফুটবলার গ্যাব্রিয়েল জেসাসকে। মেনা বলটা নিচের দিকে নামাতে চাইছিলেন। ঠিক সেইসময় গ্যাব্রিয়েল তাঁকে কড়া ট্যাকল করে ফেলেন।
কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয় ছিনিয়ে আনলেন নেইমাররা। আজ চিলির বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করল ব্রাজিল। টুর্নামেন্টের সেমিফাইনালে তাঁদের পেরুর বিরুদ্ধে খেলতে হবে।
চিলির বিরুদ্ধে জয়সূচক গোল করলেন পাকুয়েতা,
আজ শুরু থেকেই জমে উঠেছিল কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যদিও প্রথমার্ধে ব্রাজিল কিংবা চিলি কোনও দলই গোল করতে পারেনি। তবে এই ম্যাচের আয়োজক দেশ প্রথমার্ধে যে তুলনামূলক বেশি সুযোগ তৈরি করেছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ফার্মিনহোর একটা ভলি গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়। এরপর ড্যানিলোর একটা শটও বারপোস্টের ওপর দিয়ে উড়ে যায়। তবে হাফটাইমের ঠিক আগে দুরন্ত একটা সেভ করেন চিলির গোলরক্ষক ব্রাভো। নাহলে জেসাসের ওই শটেই নিশ্চিত গোল হত।
বল দখলের লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধে খানিকটা পিছিয়েই ছিল চিলি। কিন্তু ব্রাজিল সেভাবে মাঠের দখল নিতে পারছিল না। যদিও এদিক-ওদিক থেকে তারা কয়েকটা সুযোগ তৈরি করেছিল। ম্যাচের দ্বিতীয়ার্ধে বড় ধামাকার অপেক্ষায় ছিলেন ব্রাজিলিয়ানরা।
এবার মাঠে কাঁপুনি এল। দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে দিলেন লুকাস পাকুয়েতা। আসলে চিলির রক্ষণভাগের ক্ষনিকের ভুল খেলার গতি বদলে দিল । মাঠের নামার এক মিনিটের মধ্যেই পাকুয়েতা স্কোর বোর্ড বদলে দিলেন। প্রথমে ফ্রেডের নিখুঁত পাস যায় নেইমারের কাছে। ব্রাজিল অধিনায়ক একটু ফ্লিক করে বলটা বাড়িয়ে দেন। ভেগাস ক্লিয়ার করতে পারেননি। লুকাস শরীরকে বেন্ড করে দূর্দান্ত একটা শট নিলেন। ওই জায়গা থেকে ব্রাভোর আর কিছু করার ছিল না।
এর ঠিক পরেই ৪৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল দলের অ্যাটাকিং ফুটবলার গ্যাব্রিয়েল জেসাসকে। মেনা বলটা নিচের দিকে নামাতে চাইছিলেন। ঠিক সেইসময় গ্যাব্রিয়েল তাঁকে কড়া ট্যাকল করে ফেলেন। জেসাসের বুট সরাসরি গিয়ে লাগে চিলির ডিফেন্ডারের মুখে। রেফারি এরপর বিন্দুমাত্র দেরি করেননি। তিনি সোজা পকেট থেকে লাল কার্ডটা বের করেন। বাকি সময় ১০ জনে লড়াই করে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে চিলি বেশ কয়েকটা বিক্ষিপ্ত সুযোগ তৈরি করলেও সেভাবে বিশেষ কিছু করতে পারেনি। আর গোল হল না।
৬১ মিনিটে চিলি গোল পেলেও রেফারি অফসাইডের জন্য সেটাকে বাতিল করে দেন। চিলির ফ্রি-কিক থেকে দলের হয়ে সমতা ফিরিয়ে ছিলেন ইসলা। বলটা ধরার কোনও সুযোগ পাননি এডারসন। কিন্তু, সঙ্গে সঙ্গে লাইন্সম্যান পতাকা তুলে দেন। VAR পরীক্ষার পরও রেফারির সিদ্ধান্তে কোনও বদল হয়নি।
অতএব ব্রাজিল শেষ চারে।
We hate spam as much as you do