Tranding

03:38 AM - 22 Mar 2026

Home / Sports / এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

তবে সিরিজ পকেটে পুরে ফেললেও এশিয়া কাপের প্রস্তুতি সারা হল না কেএল রাহুলের। প্রথম ম্যাচে ব্যাট করতে নামতে হয়নি। আর এদিন রান পাননি ভারতের নেতা। মাত্র ১ রানে ফিরে যান। শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রাহুল।

এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের 
 
২০ আগষ্ট ২০২২    

 জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতল ভারত।

এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ নিশ্চিত করেন রাহুলরা। তবে দ্বিতীয় ম্যাচ জয়ের পথে হোঁচট খায় টিম ইন্ডিয়া। ৩৮.১ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। জবাবে মাত্র ২৫.৪ ওভারেই জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। ১৪৬ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় তুলে নিলেও খোয়াতে হয় পাঁচ উইকেট। তবে সিরিজ পকেটে পুরে ফেললেও এশিয়া কাপের প্রস্তুতি সারা হল না কেএল রাহুলের। প্রথম ম্যাচে ব্যাট করতে নামতে হয়নি। আর এদিন রান পাননি ভারতের নেতা। মাত্র ১ রানে ফিরে যান। শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রাহুল। 

 

এদিন দলে ছিলেন না প্রথম ম্যাচের সেরা দীপক চাহার। তাঁর পরিবর্তে খেলেন শার্দূল ঠাকুর। ৩ উইকেটও নেন। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৬১ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। সর্বোচ্চ রান সিন উইলিয়ামসের (৪২)। ৩৯ করেন রায়ান বার্ল। রান তাড়া করতে নেমে অনায়াসেই লক্ষ্যে পৌঁছলেও পাঁচ উইকেট হারায় ভারত। রান পাননি রাহুল।

 

 শিখর ধাওয়ান এবং শুভমান গিল ৩৩ রান করেন। দীপক হুডা (২৫) শুরুটা ভালো করেও ফিরে যান। ছয় নম্বরে নেমে অনবদ্য সঞ্জু স্যামসন। ৩৯ বলে ৪৩ রান করেন। তাতে রয়েছে ৩টে চার, ৪টে ছয়। ম্যাচের সেরাও তিনিই। 

Your Opinion

We hate spam as much as you do