তীব্র দারিদ্র্যের সঙ্গে লড়াই করে রুপো জয়। রবি দাহিয়ার উত্থান বেশ চমকপ্রদ। বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে এদিনের লড়াইও ছিল টানটান। তবে গতকাল সেমিফাইনাল ম্যাচে প্রতিপক্ষ সামায়েভ ম্যাচের শেষ দিকে কামড় বসিয়েছিলেন রবি দাহিয়ার হাতে। যথেষ্ট আহত হয়েছিলেন তিনি তাও জিতেছিলেন, কিন্তু ফাইনালে তিনি হেরে যাওয়ায় ভারতের স্বর্ণ পদক হল না।
রবি দাহিয়া ৫৭ কেজির ফ্রিস্টাইল কুস্তিতে রূপো জিতলেন। হাতে কামড়ে আহত হওয়ার পরও লড়লেন।
রবি কুমার দাহিয়া। কুস্তিতে ভারতের সামনে সোনা জয়ের সুবর্ণ সুযোগ ছিল।
কিন্তু স্বপ্নভঙ্গ হল। পুরুষদের ৫৭ কেজির ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে রুশ অলিম্পিক কমিটির উগুয়েভের কাছে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল রবি দাহিয়াকে।
বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে এদিনের লড়াইও ছিল টানটান। তবে গতকাল সেমিফাইনাল ম্যাচে প্রতিপক্ষ সামায়েভ ম্যাচের শেষদিকে কামড় বসিয়েছিলেন রবি দাহিয়ার হাতে। যন্ত্রণায় ছটফট করলেও ম্যাচ জিতে শেষ করেছিলেন সেমিফাইনাল ম্যাচ।
প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন। কাগজে কলমে কয়েক মাইল এগিয়ে। তবে সব খেলারই তো একটা অলিখিত নিয়ম আছে, দিন যার ম্যাচ তাঁর। আর দিন বা ম্যাচ কোনওটাই রবি দাহিয়ার ছিলনা। প্রথম পিরিয়ডে তাও একটু লড়াই করেছিলেন রবি দাহিয়া। তবে দ্বিতীয় পিরিয়ডে একবার সতর্ক হওয়ার পরই অনেকটা ডিফেন্সিভ হয়ে যান রবি কুমার দাহিয়া। যার পুরো ফায়দা তোলেন উগুয়েভ। অবশেষে ৪-৭ পয়েন্টে ম্যাচ জিতে নেন বিশ্বচ্যাম্পিয়ন কুস্তিগীর।
তীব্র দারিদ্র্যের সঙ্গে লড়াই করে রুপো জয়। রবি দাহিয়ার উত্থান বেশ চমকপ্রদ। বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে এদিনের লড়াইও ছিল টানটান। তবে গতকাল সেমিফাইনাল ম্যাচে প্রতিপক্ষ সামায়েভ ম্যাচের শেষ দিকে কামড় বসিয়েছিলেন রবি দাহিয়ার হাতে। যথেষ্ট আহত হয়েছিলেন তিনি তাও জিতেছিলেন, কিন্তু ফাইনালে তিনি হেরে যাওয়ায় ভারতের স্বর্ণ পদক হল না।
We hate spam as much as you do