Tranding

05:19 AM - 22 Mar 2026

Home / Sports / পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ ড্র, মেসিরা কি কিছুটা স্বস্তি পেল?

পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ ড্র, মেসিরা কি কিছুটা স্বস্তি পেল?

সি গ্রুপের এই ম্যাচটির প্রথমার্থ ছিল নিষ্প্রাণ। বিরতির পর ম্যাচের ৫৮তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় সুযোগটি মিস করেন পোলিশ অধিনায়ক লেভানদোস্কি। পেনাল্টি মিস করে বসেন এই বার্সা তারকা। বাম দিকে ঝাঁপিয়ে পড়ে নিচু শট রুকে দেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। ম্যাচের বাকি সময়েও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।

পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ ড্র, মেসিরা কি কিছুটা স্বস্তি পেল?

পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ ড্র, মেসিরা কি কিছুটা স্বস্তি পেল? 

২৩ নভেম্বর, ২০২২ 
 
কাতার বিশ্বকাপে দেখা মিলল টানা দ্বিতীয় ড্রয়ের। মঙ্গলবার তিউনিশিয়া -ডেনমার্ক ম্যাচের পর গোলশূন্য ড্র হয়েছে মেক্সিকো-পোল্যান্ড ম্যাচও। ‘স্টেডিয়াম ৯৭৪’তে দলকে জেতানোর সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি পোলান্ড দলপতি রবার্ত লেভানদোস্কি।

সি গ্রুপের এই ম্যাচটির প্রথমার্থ ছিল নিষ্প্রাণ। বিরতির পর ম্যাচের ৫৮তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় সুযোগটি মিস করেন পোলিশ অধিনায়ক লেভানদোস্কি। পেনাল্টি মিস করে বসেন এই বার্সা তারকা। বাম দিকে ঝাঁপিয়ে পড়ে নিচু শট রুকে দেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। ম্যাচের বাকি সময়েও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।

এই গ্রুপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট নিয়ে সবার উপরে সৌদি। ১ পয়েন্ট করে পোল্যান্ড-মেক্সিকো দ্বিতীয়-তৃতীয় অবস্থানে। আর্জেন্টিনার অবস্থান সবার শেষে। মেক্সিকো-পোল্যান্ডের এই ড্রয়ে এই গ্রুপের সমীকরণ আরো জঠিল হয়ে গেল। পরের রাউন্ডে যেতে হলে পরের দুটি ম্যাচই জেতা ছাড়া বিকল্প খুব কম আর্জেন্টিনার। মেসিদের পরের দুটি ম্যাচ পোল্যান্ড ও মেক্সিকোর বিপক্ষেই।

Your Opinion

We hate spam as much as you do