Tranding

10:24 AM - 22 Mar 2026

Home / Sports / বিশ্বকাপে টিকিট কেলেঙ্কারির অভিযোগ BCCI-CAB র বিরুদ্ধে পুলিশের

বিশ্বকাপে টিকিট কেলেঙ্কারির অভিযোগ BCCI-CAB র বিরুদ্ধে পুলিশের

বিশ্বকাপের টিকিট নিয়ে অভিযোগ প্ৰথম দিন থেকেই। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচে হাজির ছিলেন মেরেকেটে কয়েক হাজার দর্শক। ম্যাড়ম্যাড়ে প্ৰথম ম্যাচের পরেই প্রথমে টিকিট ইস্যু সামনে আসে। অভিযোগ উঠে যায়, বুক মাই শো-য় টিকিট বুক করার সময় ‘সোল্ড আউট’ নোটিশ থাকলেও মাঠে ধু ধু ফাঁকা গ্যালারি কেন! জন্ম দিয়ে গিয়েছিল অনেক প্রশ্নের।

বিশ্বকাপে টিকিট কেলেঙ্কারির অভিযোগ  BCCI-CAB র বিরুদ্ধে পুলিশের

বিশ্বকাপে টিকিট কেলেঙ্কারির অভিযোগ  BCCI-CAB র বিরুদ্ধে পুলিশের 

 November 2, 2023 

সব টিকিট বিক্রি হয়ে গেছে, কিন্তু মাঠ  ফাঁকা। কেন? এটাই বিশ্বকাপে ক্রিকেট কেলেঙ্কারি। বিশ্বকাপ আয়োজনে খামতি রয়েছে। সেটা ওয়ার্ল্ড কাপ শুরুর কয়েক দিনের মধ্যেই বোঝা গিয়েছিল। কোনওরকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চালু করে দেওয়া হয়েছিল বিশ্বকাপের মত ইভেন্ট। ধর্মশালায় আন্ডার প্রিপেয়ার্ড টার্ফে খেলানো হল একের পর এক ম্যাচ। বিশ্বকাপের ভেন্যু বাছাই রাজনৈতিক সমীকরণ মেনে, এমনটাও বলা হয়েছিল। সাংবাদিক সম্মেলনে লোডশেডিংয়ের লজ্জাও দেখেছে এই বিশ্বকাপ। 

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে বৈদ্যুতিন গোলযোগে ডিআরএস ব্যবস্থা কাজ করেনি অল্প সময়ের জন্য। এসব তো ছুটকো ছাটকা সমস্যা। এসব ছাপিয়ে বিশ্বকাপ এবার কলঙ্কিত হল টিকিট দুর্নীতিতে। যাতে সরাসরি নাম জড়িয়ে গেল বিসিসিআই এবং সিএবির।

বিশ্বকাপের টিকিট নিয়ে অভিযোগ প্ৰথম দিন থেকেই। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচে হাজির ছিলেন মেরেকেটে কয়েক হাজার দর্শক। ম্যাড়ম্যাড়ে প্ৰথম ম্যাচের পরেই প্রথমে টিকিট ইস্যু সামনে আসে। অভিযোগ উঠে যায়, বুক মাই শো-য় টিকিট বুক করার সময় ‘সোল্ড আউট’ নোটিশ থাকলেও মাঠে ধু ধু ফাঁকা গ্যালারি কেন! জন্ম দিয়ে গিয়েছিল অনেক প্রশ্নের।

Your Opinion

We hate spam as much as you do