Tranding

02:52 AM - 07 May 2026

Home / Sports / পাঞ্জাবে খুন আন্তর্জাতিক কবাডি তারকা সন্দীপ নাঙ্গল, মালিয়ানে ম্যাচের মাঝেই গুলিবিদ্ধ

পাঞ্জাবে খুন আন্তর্জাতিক কবাডি তারকা সন্দীপ নাঙ্গল, মালিয়ানে ম্যাচের মাঝেই গুলিবিদ্ধ

জলন্ধরের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ লখবিন্দর সিং এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। পুলিশের অনুমান সন্দীপের দেহ লক্ষ্য করে অন্ততপক্ষে ৮-১০ রাউন্ডের গুলি ছোঁড়া হয়। পুলিশের তরফে বিস্তারিত তদন্ত চালু করা হয়েছে।

পাঞ্জাবে খুন আন্তর্জাতিক কবাডি তারকা সন্দীপ নাঙ্গল, মালিয়ানে ম্যাচের মাঝেই গুলিবিদ্ধ

পাঞ্জাবে খুন আন্তর্জাতিক কবাডি তারকা সন্দীপ নাঙ্গল, মালিয়ানে ম্যাচের মাঝেই গুলিবিদ্ধ

১০ রাউন্ডের গুলি! টুর্নামেন্ট চলার সময়েই খুন দেশের কাবাডি তারকা
পাঞ্জাবের মালিয়ানে ম্যাচ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্য হল আন্তর্জাতিক কবাডি তারকা সন্দীপ নাঙ্গলের।

জলন্ধরের মালিয়ান গ্রামে কবাডি কাপের খেলা চলছিল। সেই সময়েই অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতির এলোপাথারি গুলিতে নিহত হলেন আন্তর্জাতিক কাবাডি তারকা সন্দীপ নাঙ্গল। জানা গিয়েছে তাঁর মাথায় এবং বুকে ১০ রাউন্ডের গুলি চালানো হয়।

জলন্ধরের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ লখবিন্দর সিং এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। পুলিশের অনুমান সন্দীপের দেহ লক্ষ্য করে অন্ততপক্ষে ৮-১০ রাউন্ডের গুলি ছোঁড়া হয়। পুলিশের তরফে বিস্তারিত তদন্ত চালু করা হয়েছে।

দেশের তারকা কাবাডি প্লেয়ারের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওয় দেখা যাচ্ছে উপস্থিত দর্শকরা প্রাণভয়ে ঘটনাস্থল থেকে পালাচ্ছেন।

এক দশকের বেশি সময় ধরে সন্দীপ কাবাডি জগৎকে কার্যত শাসন করেছেন। পাঞ্জাব ছাড়াও কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেনে খেলতে দেখা গিয়েছে তাঁকে। ভারতীয় এই কাবাডি তারকা জয়ের নিরিখে বিশ্বের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন সম্প্রতি। বটমলাইনে দুরন্ত পারফর্ম করার সুবাদে সন্দীপকে ডায়মন্ড প্রতিযোগীও বলা হয়।

নিজস্ব কাবাডি ফেডারেশন নিয়ন্ত্রণ করছিলেন তিনি। কাবাডি মহলের ধারণা একাধিক ফেডারেশনের রেষারেষি থেকে এমন কান্ড ঘটতে পারে।

Your Opinion

We hate spam as much as you do