এখানে উল্লেখ যোগ্য মুম্বাই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ সদস্য ঈশান এর আগে ভারতের হয়ে ২ টি ওডিআই ও ৫ টি টি টোয়েন্টিতে ওপেন করেছেন। ওডিআই ও টি টোয়েন্টিতে তাঁর ঝুলিতে যথাক্রমে রয়েছে ৬০ ও ১১৩ রান। ওডিআইতে এখনও অব্দি তাঁর সর্বোচ্চ স্কোর ৫৯।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইয়ে ভারতীয় স্কোয়াডে নেওয়া হল ঈশান কিষান ও শাহরুখ খানকে
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইতে খেলার ঠিক আগের দিন অর্থাৎ শনিবার ভারতীয় স্কোয়াডে স্থান পেলেন দুজন তরুণ তুর্কি, ওপেনার ঈশান কিষান ও তামিল নাড়ুর হার্ড - হিটার শাহরুখ খান।
বিসিসিআই সেক্রেটারি জানিয়েছেন : " সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি (AISSC) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমাদের প্রথম ওডিআইয়ের জন্যে স্কোয়াডে নিয়েছে ঈশান কিষান ও শাহরুখ খানকে।"
ঈশানের খেলা নিশ্চিত কারণ রোহিত শর্মা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে মোতেরাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে ঈশানকেই তাঁর সাথে ওপেন করতে দেখা যাবে।
"আমাদের হাতে ঈশান ছাড়া এখন অন্য কোনও বিকল্প নেই, তাই রবিবার আমার সাথে তাকেই ওপেন করতে দেখা যাবে।"
রোহিত এর কারণ ব্যাখ্যা করেছেন :"মায়াঙ্ক আগরওয়ালকে স্কোয়াডে নেওয়া হলেও সে এখনও আইসোলেশনে রয়েছে। সে দেরিতে জয়েন করেছে এবং আপনারা জানেন যে আমরা কেউই নিয়ম - শৃঙ্খলার উর্দ্ধে নই। কেউ যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করে তবে তিনদিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। যেহেতু তার (মায়াঙ্ক) কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়নি তাই ঈশান কিষানই আমার সাথে ওপেন করবে। এনিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই।"
এখানে উল্লেখ যোগ্য মুম্বাই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ সদস্য ঈশান এর আগে ভারতের হয়ে ২ টি ওডিআই ও ৫ টি টি টোয়েন্টিতে ওপেন করেছেন। ওডিআই ও টি টোয়েন্টিতে তাঁর ঝুলিতে যথাক্রমে রয়েছে ৬০ ও ১১৩ রান। ওডিআইতে এখনও অব্দি তাঁর সর্বোচ্চ স্কোর ৫৯।
আর তামিলনাড়ুর ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান শাহরুখ খান ফিনিসার হিসেবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। তিনি ইতিমধ্যেই ৩৩টি 'লিস্ট এ' ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট সংগ্রহ ৭৩৭ রান।
এই ওডিআই বিরাট কোহলির কাছে অগ্নিপরীক্ষা। ক্যাপ্টেন না থাকাকালীন তিনি আগের মতোই আগ্রসন, দায়বদ্ধতা দেখাতে পারবেন কিনা ও পারফর্ম করে টিমকে জেতাতে পারবেন কিনা সেটাই ভারতীয় সমর্থকদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন।
প্রথম ওডিআইয়ে ভারতীয় স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিসনোই, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, অবহেশ খান, ঈশান কিষান ও শাহরুখ খান।
We hate spam as much as you do