Tranding

04:28 AM - 07 May 2026

Home / Sports / মাঠ দাপিয়ে শেষ আটে ডেনমার্ক। ওয়েলস ছন্দহীন

মাঠ দাপিয়ে শেষ আটে ডেনমার্ক। ওয়েলস ছন্দহীন

ওয়েলসকে দাঁড়াতে দেয়নি ডেনমার্ক। ম্যাচের ২৭ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যায় ডেনমার্ক।

মাঠ দাপিয়ে শেষ আটে ডেনমার্ক। ওয়েলস ছন্দহীন

মাঠ দাপিয়ে শেষ আটে ডেনমার্ক। ওয়েলস ছন্দহীন

শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে ২০০৪ সালের পর ফের ইউরোর শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছিল ডেনমার্ক।  পরিসংখ্যানও কথা বলছিল ডেনমার্কের পক্ষেই। অতীতে দু’দলের মোট ১০ বারের সাক্ষাতে ৬ বারই জিতেছে ডেনমার্ক। এদিন ওয়েলসকে দাঁড়াতে দেয়নি ডেনমার্ক।
ম্যাচের ২৭ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যায় ডেনমার্ক। বুলেট শটে ড্যানিশদের এগিয়ে দেন ক্যাসপার ডলবার্গ। বিরতিতে ১-০ এগিয়ে থাকা ডেনমার্ককে দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যে ফের আবার  ডলবার্গ। উয়েফা ডলবার্গের পারফরম্যান্স দেখে এই ম্যাচে তাঁর নাম করে দেয় 'গোলবার্গ'। ওয়েলস পরপর দু গোল খেয়ে ছন্দ  ভুলে গেল। 
গ্যারেথ বেলদের গোলমুখী আক্রমণ ছিল কার্যত অদৃশ্য। 

৩-০ হয়ে গেলে যা হয়।  ওয়েলস এবার   কড়া ট্যাকেলের রাস্তায় গিয়ে  ডেনমার্কের মাহলেকে ফাউল করে লাল কার্ড দেখল হ্যারি উইলসন। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে ওয়েলসের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মার্টিন ব্রাথওয়েট। ফটো ফিনিশ গোল করে দেশকে নিয়ে যান শেষ আটে।

মাঠ দাপিয়ে শেষ আটে ডেনমার্ক।

Your Opinion

We hate spam as much as you do