IOA সূত্রে খবর, ইতিমধ্যেই ভারত IOC র (আন্তর্জাতিক অলিম্পিক কমিটি) সাথে এই ব্যাপারে কথাবার্তা শুরু করেছে। আরও জানা গিয়েছে, IOC ২০৩৬ অলিম্পিক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিন বছরের মধ্যে নিয়ে নেবে। IOA মনে করছে, IOC র নতুন নিয়মাবলীর কথা মাথায় রেখে আহমেদাবাদকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তথাকথিত বিড পদ্ধতি ছেড়ে নতুন পদ্ধতিতে বিড করছে IOC যাতে আরও বেশ কিছু যোগ্য দেশ আয়োজক হিসেবে এগিয়ে আসতে পারে।
২০৩৬ অলিম্পিক হতে পারে ভারতে , চলছে IOC র সাথে কথাবার্তা
IOA (ভারতীয় অলিম্পিক এসোসিয়েশন) ২০৩৬ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস ভারতে আয়োজন করার জন্যে মাল্টি - সেন্টার বিডে অংশগ্রহণ করতে চলেছে। ভারত যদি আয়োজক হয় তবে উদ্বোধনী অনুষ্ঠান হবে গুজরাটের আহমেদাবাদে। বিশেষ করে IOA প্রেসিডেন্ট নরিন্দর বাত্রার প্রথম পছন্দ আহমেদাবাদ হওয়ায় বিকল্প হিসেবে অন্য কোনও নাম এখনও প্রস্তাব করা হয়নি।
IOA সূত্রে খবর, ইতিমধ্যেই ভারত IOC র (আন্তর্জাতিক অলিম্পিক কমিটি) সাথে এই ব্যাপারে কথাবার্তা শুরু করেছে। আরও জানা গিয়েছে, IOC ২০৩৬ অলিম্পিক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিন বছরের মধ্যে নিয়ে নেবে। IOA মনে করছে, IOC র নতুন নিয়মাবলীর কথা মাথায় রেখে আহমেদাবাদকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তথাকথিত বিড পদ্ধতি ছেড়ে নতুন পদ্ধতিতে বিড করছে IOC যাতে আরও বেশ কিছু যোগ্য দেশ আয়োজক হিসেবে এগিয়ে আসতে পারে।
IOA প্রেসিডেন্ট জানিয়েছেন : "আমাকে যদি কেউ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুর ব্যাপারে জিজ্ঞেস করে, আমি চোখ কান বুঁজে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম নেবো।" এখানে উল্লেখযোগ্য, মোতেরা হচ্ছে এইমুহূর্তে পৃথিবীর বৃহত্তম ক্রীড়াঙ্গন। ২০২০ সালে নবনির্মিত এই স্টেডিয়ামে ১,৩২,০০০ দর্শকাসন রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও এই স্টেডিয়ামে অ্যাথলেটিকসের ইভেন্ট গুলি আয়োজন করার পরিকল্পনা রয়েছে IOA কর্তৃপক্ষের।
এছাড়া আরও চারটি শহরকে IOC র সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে IOA র। তবে কোন শহরগুলি তাঁদের লিস্টে রয়েছে তা জানাননি বাত্রারা। এশিয়ার মধ্যে আয়োজক হিসেবে ভারতের আহমেদাবাদের সাথে এশিয়ার মধ্যে অন্য অনেক শহরের মতোই দৌড়ে রয়েছে তাদের দোহা (কাতার) যারা ২০১১ AFC এসিয়ান কাপ আয়োজন করে ফুটবল মহলের প্রশংসা কুড়িয়েছিল ও জাকার্তা (ইন্দোনেশিয়া)।
তুরস্ক ও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত রাশিয়াও ইতিমধ্যে বিড করেছে। ইউরোপিয়ান শহরগুলির মধ্যে দৌড়ে আছে লন্ডন ও বার্লিন। ১৩৮ কোটি জন্যসংখ্যার ভারতই হচ্ছে সবচেয়ে বড় দেশ যেখানে আজ অব্দি অলিম্পিক আয়োজন করা হয়নি।
We hate spam as much as you do