Tranding

01:56 AM - 21 Jun 2026

Home / Sports / ইউরো- ৪-১ রাশিয়াকে হারিয়ে ডেনমার্ক দ্বিতীয় রাউন্ডে

ইউরো- ৪-১ রাশিয়াকে হারিয়ে ডেনমার্ক দ্বিতীয় রাউন্ডে

পরপর দুই ম্যাচে হার। ডেনমার্কের যখন বিদায় নিশ্চিত ধরেই নিয়েছে ফুটবলমহল, ঠিক তখনই ঘুরে দাঁড়াল ড্যানিশরা।

ইউরো-  ৪-১ রাশিয়াকে হারিয়ে ডেনমার্ক দ্বিতীয় রাউন্ডে

৪-১ রাশিয়াকে হারিয়ে ডেনমার্ক দ্বিতীয় রাউন্ডে

অবশেষে ডেনমার্ক জয়ের মুখ দেখল। প্রিকোয়ার্টার ফাইনালে ডেনমার্ককে যেতে গেলে শুধু মাত্র জিতলেই হত না। বড় ব্যবধানে জিততে হত । আর রাশিয়ার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ৪-১ গোলে জিতে  শেষ ১৬-র নির্বাচন  নিশ্চিত করল ডেনমার্ক।
পরপর দুই ম্যাচে হার। ডেনমার্কের যখন বিদায় নিশ্চিত ধরেই নিয়েছে ফুটবলমহল, ঠিক তখনই ঘুরে দাঁড়াল ড্যানিশরা।রাশিয়াকে ঘরের মাঠে কোনঠাসা করে দুরন্্ত জয় ডেনমার্কের। ক্রিশ্চিয়ানের প্রাথমিক ধাক্কা সামলে এদিনের ম্যাচে ঘুরে দাঁড়াল ডেনমার্ক। ম্যাচের মাত্র ৩৮ মিনিটে ড্য়ামসগার্ডেের গোলে প্রথমার্ধে ১-০ ফলে এগিয়ে ছিল ডেনমার্ক।
দ্বিতীয়ার্ধে খেলা ছিল ডেনিসদের পায়ে । ম্যাচের ৫৯ মিনিটে পলসেনের গোলে ব্যবধান বাড়ায় ডেনমার্ক। ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি পায় রাশিয়া। যা নিয়ে শুরু হয়েছে রেফারিং বিতর্ক। সোবোলেভকে নিজেদের বক্সে ফেলে দেয় বেলজিয়ান ডিফেন্ডারভেস্টারগার্ড। রেফারি পেনাল্টি দেয়। যা নিয়ে শুরু বিতর্কের।পেনাল্টি থেকে  জিউবার করা গোলে ব্যবধান কমায় রাশিয়া। এরপর ফের শুরু ড্যানিশ ঝড়। দূরপাল্লার শটে অনবদ্য গোল করে ফের ডেনমার্কের ব্যবধান বাড়ান ক্রিস্টেনসেন। ম্যাচের ৭৯ মিনিটে। ৮২ মিনিটে মিহলের করা গোোলে অবশেষে ৪-১ গোলে জয় পায় ডেনমার্ক।

এই গ্রুপে বেলজিয়াম ৩ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে পরের রাউন্ডে। বাকি তিনটি দল ফিনল্যান্ড,রাশিয়া ও ডেনমার্ক প্রত্যেকেরই প্রাপ্ত পয়েন্ট ৩। তবে গোল পার্থক্যে পরের রাউন্ডে পৌঁছে গেল ডেনমার্ক।

Your Opinion

We hate spam as much as you do