টোকিও অলিম্পিকে সোনা জেতার পর নীরজকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে উঠেছিল। তবে ইউজিনে গত বছর ওয়ার্ল্ড কাপে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। তবে রবিবার ফের একবার স্বর্ণপদক পেলেন
অলিম্পিকের পর আরও একবার বিশ্বদরবারে নীরজ চোপরার সোনা
August 28, 2023
ফের সোনাজয় নীরজের। ভারতকে আবার ঐতিহাসিক দিনের সঙ্গী করলেন অলিম্পিকে সোনাজয়ী তারকা। রবিবার গভীর রাতে ওয়ার্ল্ড এথলেটিক চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল। সেখানেই নীরজ ৮৮.১৭ মিটার জ্যাভেলিন থ্রো করে সোনা জিতে ফেললেন।
টোকিও অলিম্পিকে সোনা জেতার পর নীরজকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে উঠেছিল। তবে ইউজিনে গত বছর ওয়ার্ল্ড কাপে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। তবে রবিবার ফের একবার স্বর্ণপদক পেলেন তিনি। আরও একবার পিছনে ফেললেন পাকস্তানি প্রতিপক্ষকে।
We hate spam as much as you do