শাস্ত্রী বলেছেন : "ও এখনও সাত বছর অনায়াসে খেলতে পারবে, তাই অবিলম্বে ওকে বিশ্রাম দেওয়া হোক। ও প্রয়োজনে সরে দাঁড়াক আইপিএল থেকে।" তিনি আরও জানান :"এক মাস না দুই মাস, ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে না পরে, সে আমি বলতে পারব না। কিন্তু বিশ্রাম চাই ই চাই। "
বিরাটের বিশ্রামের প্রয়োজন : রবি শাস্ত্রী
২০২২ আইপিএলে বিরাটের শনির দশা কিছুতেই কাটছে না। একেই ব্যাটে রানের খরা, তারপর গতকাল লখনৌ সুপার জায়ান্টসয়ের বিরুদ্ধে প্রথম বলে ডাক, সব মিলিয়ে কিং কোহলির ব্যাড প্যাচ কিছুতেই কাটছে না। বাণিজ্য নগরী মুম্বইয়ের ডি আই পাতিল স্টেডিয়াম কোহলির শতরানহীন শততম ম্যাচের সাক্ষী থাকল যার মধ্যে দেশের হয়ে ১৭টি টেস্ট, ২১টি একদিনের ম্যাচ, ২৫টি বিশ ওভারের ম্যাচ ও ৩৭টি আইপিএল ম্যাচ রয়েছে।
যাকে পৃথিবীর সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে গণ্য করা হয় এই আইপিএলে তাঁর ব্যাটিং গড় কিনা ১৯.৮৩! বিগত ৬টি ম্যাচে তাঁর অবদান যথাক্রমে - ১২, ৫, ৪৮, ১, ১২ ও ০। কোহলিদের প্রাক্তন হেডস্যার রবি শাস্ত্রীর মতে কোহলির বিশ্রামের প্রয়োজন কারণ সে একজন যুদ্ধ বিদ্ধস্ত সৈনিক।
শাস্ত্রী বলেছেন : "ও এখনও সাত বছর অনায়াসে খেলতে পারবে, তাই অবিলম্বে ওকে বিশ্রাম দেওয়া হোক। ও প্রয়োজনে সরে দাঁড়াক আইপিএল থেকে।" তিনি আরও জানান :"এক মাস না দুই মাস, ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে না পরে, সে আমি বলতে পারব না। কিন্তু বিশ্রাম চাই ই চাই। "
ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসনও শাস্ত্রীর সাথে একমত। তিনি সাফ জানিয়েছেন :"কোহলির দায়িত্বটা অনেক বেশী। বিয়ে থেকে শুরু করে, সন্তানের জন্ম, ব্যক্তিগত জীবনে মিডিয়ার অবাঞ্ছিত হস্তক্ষেপ... অনেক ঝড় ঝাপ্টা ওকে সামলাতে হচ্ছে। ও হচ্ছে ক্রিকেট দুনিয়ার বেতাজ বাদশাহ। "
আরও একধাপ এগিয়ে পিটারসেন বলেন :"ওর কমপক্ষে ছয়মাস বিশ্রাম নেওয়া উচিত। এই সমস্ত সামাজিক মাধ্যম থেকে দূরে থেকে নিজেকে ফিরে পেতে হবে। "
তবে পরিসংখ্যানের দিকে তাকালে কোহলি ভক্তরা রাজকীয় প্রত্যাবর্তনের স্বপ্ন দেখতেই পারেন। আইপিএলে সব থেকে বেশী সেঞ্চুরি তাঁরই (৪)। এছাড়া আন্তর্জাতিক সেঞ্চুরির নিরিখে শচীনের (১০০) পরেই তাঁর স্থান (৭০)।
সেই পুরোনো ঝাঁঝ ফিরে পাবেন কোহলি, এই আশাতেই বুক বাঁধছে আসমুদ্র হিমাচল।
We hate spam as much as you do