বেলজিয়ামের বিরুদ্ধে এদিন ফিনল্যান্ডের স্ট্র্যাটেজি ছিল যে করে হোক ১ পয়েন্ট নিয়ে পৌঁছতে হবে পরের রাউন্ডে
ইউরো- জয়ের হ্যাটট্রিক বেলজিয়ামের.ফিনল্যান্ড পারল না
১ ম্যাচ বাকি থাকতেই ইউরোর প্রিকোয়ার্টার ফাইনালে গিয়েছিল বেলজিয়াম। আর সোমবার ফিনল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ ২-০ গোলে ম্যাচ জিতে ছন্দ ধরে রাখলেন লুকাকুরা।
এদিন বেলজিয়াম বনাম ফিনল্যান্ডের ম্যাচ শুরু থেকেই ছিল রক্ষণাত্মক মেজাজে। সুযোগ পেলে কাউন্টার অ্যাটাক। আক্রণের ঝড় তুলে দৃষ্টিনন্দন ফুটবল ছিল না এই ম্যাচে। বলা ভাল দুই দলই যেন ছিল অনেক বেশি ক্যালকুলেটিভ।ফেভারিট বেলজিয়ামের বিরুদ্ধে এদিন ফিনল্যান্ডের স্ট্র্যাটেজি ছিল যে করে হোক ১ পয়েন্ট নিয়ে পৌঁছতে হবে পরের রাউন্ডে। তাই ডিফেন্স মজবুত করো। প্রথমার্ধে এই স্ট্র্যাটেজি কার্যকরী হলেও, দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে গোলকিপারের একটি ভুল সব স্বপ্ন শেষ করে দেয় ফিনল্যান্ডের। কর্নার থকে দুরন্ত হেড ভারমেলানের।হেড প্রথমে লাগে ফিনল্যান্ডের পোস্টে।ফিরতি বল ধরতে গিয়েই বিপদ ঘটালেন ফিনিশ গোলরক্ষক রাডেকি। হাত ফস্কে বল ঢুকে গেল গোলে। ১-০ গোলে এগিয়ে গেল বেলজিয়াম। ম্যাচের ৮১ মিনিটে চকিতে টার্ন নিয়ে দুরন্ত গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন লুকাকু। ইউরোর পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল ফিনল্যান্ডের
We hate spam as much as you do