জল্পনা চলছে যে ২৭ মার্চ আইপিএলের ঢাকে কাঠি পড়তে পারে। বিসিসিআইএর একটি প্রেস নোটে বোর্ড সেক্রেটারি আরও জানিয়েছেন : " আইপিএলে এই বছর দুটি নতুন দল - আহমেদাবাদ ও লখনউ অংশগ্রহণ করবে। তাই বিসিআই ২০২২ এ আইপিএলের পঞ্চদশ মরসুম ভারতে আয়োজন করতে বদ্ধপরিকর। ভারতবর্ষের মাটিতেই আইপিএল যাতে অনুষ্ঠিত হয় সেটা আমরা নিশ্চিত করব। " বিশ্বস্ত সূত্রে খবর যে সংযুক্ত আরব আমিরশাহী ও দক্ষিণ আফ্রিকাকে বিকল্প হিসেবে মাথায় রাখা হচ্ছে।
আইপিএল শুরু মার্চের শেষ সপ্তাহে, জানাল বিসিসিআই সেক্রেটারি
সব কিছু ঠিকঠাক থাকলে ২০২২ এ আইপিএল মার্চের শেষ সপ্তাহে শুরু হতে চলেছে। শনিবার এমনটাই জানিয়েছেন বিসিসিআই এর বোর্ড সেক্রেটারি। তিনি আরও জানিয়েছেন যে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টটি মে মাসের শেষ অব্দি চলবে ও ফ্রাঞ্চাইজিগুলির মালিকদের ইচ্ছানুসারে তা ভারতেই আয়োজন করার চেষ্টা চলবে।
জল্পনা চলছে যে ২৭ মার্চ আইপিএলের ঢাকে কাঠি পড়তে পারে। বিসিসিআইএর একটি প্রেস নোটে বোর্ড সেক্রেটারি আরও জানিয়েছেন : " আইপিএলে এই বছর দুটি নতুন দল - আহমেদাবাদ ও লখনউ অংশগ্রহণ করবে। তাই বিসিআই ২০২২ এ আইপিএলের পঞ্চদশ মরসুম ভারতে আয়োজন করতে বদ্ধপরিকর। ভারতবর্ষের মাটিতেই আইপিএল যাতে অনুষ্ঠিত হয় সেটা আমরা নিশ্চিত করব। " বিশ্বস্ত সূত্রে খবর যে সংযুক্ত আরব আমিরশাহী ও দক্ষিণ আফ্রিকাকে বিকল্প হিসেবে মাথায় রাখা হচ্ছে। এদিন বোর্ড সেক্রেটারি করোনার আবহে টুর্নামেন্টের সময় টিমগুলির খেলোয়াড় ও অফিসিয়ালদের স্বাস্থ্যের উপর বাড়তি গুরুত্ব দেন।
তিনি জানিয়েছেন : " বিসিসিআই কখনই স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে আপোস করেনি। কোভিড বাড়ছে, তাই আমাদের কাছে টুর্নামেন্ট চলকালীন প্ল্যান বি ও মজুত থাকবে।"
তিনি আরও জানান : "মেগা আইপিএল অকশন ১২ ও ১৩ ফেব্রুয়ারীতে হবে ও তার আগেই আমরা সামগ্রীক পরিস্থিতি বিশ্লেষণ করে ভেন্যু ঠিক করে ফেলব।" তবে, টুর্নামেন্ট কবে শুরু হবে, এই নিয়ে বিসিসিআই দ্বিধাভক্ত।
একজন সিনিয়র বিসিসিআই আধিকারিক জানিয়েছেন : "কেউ কেউ ২৭ শে মার্চ টুর্নামেন্ট শুরু করার পক্ষপাতি,আবার কেউ কেউ ২ রা এপ্রিলে। কিন্তু ২৭ মার্চ শুরু করা মুশকিল। কারণ আইপিএলএর আগে ভারত শেষ আন্তর্জাতিক ম্যাচ ( টি টোয়েন্টি) খেলবে শ্রীলংকার বিরুদ্ধে ১৮ ই মার্চ। কিন্তু লোধা কমিটির নিয়মানুসারে ১৪ দিন পর টুর্নামেন্ট শুরু করতে হবে। তাই ২ রা এপ্রিলও বিকল্প দিন হিসেবে রাখা হচ্ছে।" তাছাড়া ভারতের খেলোয়াড়রা লাগাতার তিনটি বাবল এ ( দক্ষিণ আফ্রিকা - অ্যাওয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা - হোম) থাকার পর মাত্র নয়দিনের মাথায় আবার একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করলে তা মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যদিও বিসিসিআইএর সেক্রেটারির বয়ানের পর এটা প্রায় নিশ্চিত যে ২৭ এ মার্চেই মেগা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি হতে চলেছে। যদি তা ভারতের মাটিতেই হয় তবে ভেন্যু হতে মুম্বাই - পুনে। আর ফাইনাল হতে চলেছে আহমেদাবাদে। একান্তই যদি ভারতে টুর্নামেন্ট না করা যায় তবে বিসিসিআই এর দ্বিতীয় বিকল্প সংযুক্ত আরব আমিরশাহী, যেখানে এর আগে তিনবার আইপিএল অনুষ্ঠিত হয়েছে। আর তৃতীয় বিকল্প হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যেখানে মেগা ইভেন্টটি ২০০৯ সালে অনুষ্ঠিত হয়েছিল।
যদিও ভারতে করোনা পরিস্থিতি খুব খারাপ না হলে দেশের বাইরে টুর্নামেন্ট চালানোর কোনো সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে বিসিসিআই।
We hate spam as much as you do