দ্বিতীয় ম্যাচে বিপাকে পরে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ। ব্যাট হাতে মাত্র ৪.৬ ওভারের মাথায় ২ উইকেট হারায় ভারত। তারপর ১২ ওভারের মাথায় শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। মাত্র ২৯ রানে ফিরে যান অধিনায়ক। ৩৭ রানে ১৭.২ ওভারের মাথায় আউট হন মণীশ পাণ্ডে। রান আউট হন মণীশ।
২-০ তে ভারতের অনবদ্য সিরিজ জয়। শ্রীলঙ্কার দুর্দান্ত ওপেনিং কোনও কাজে লাগল না।
newscopes.in 20th july
ব্যাট হাতে ভারতীয় বোলারদের বিরুদ্ধে ভালো শুরু করেছিল শ্রীলঙ্কা। ব্যাট হাতে পাওয়ার প্লে পর্যন্ত ভালো ব্যাটিং করলেন শ্রীলঙ্কার ওপেনার অভিষ্কা ও মিনোদ। ব্যাট হাতে ১৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭৫ রান তুলে নেয় শ্রীলঙ্কা। ৩০ রানে ব্যাট করছেন অভিষ্কা ও ৩৪ রানে ব্যাট করেছেন মিনোদ।
অবশেষে আউট হলেন শ্রীলঙ্কার ওপেনার মিনো ভানুকা। ৩৬ রানে ফিরে গেলেন ভানুকা। ১৪ ওভারের মাথায় দুই উইকেট হারাল শ্রীলঙ্কা। পর পর দুই উইকেট একই ওভারে নিলেন যুজবেন্দ্র চাহাল। শূন্য রানে ফিরে গেলেন শ্রীলঙ্কার তিন নম্বরে নামা ব্যাটসম্যান রাজাপাকসা। একই ওভারে পর পর দুটি উইকেট নিলেন চাহাল। ৭৭ রানে পর পর ২ উইকেট হারাল শ্রীলঙ্কা।
এরপর তৃতীয় উইকেটের পতন হলো শ্রীলঙ্কার। এবার ড্রেসিং রুমে ফিরলেন শ্রীলঙ্কার আরও এক ওপেনার আভিষ্কা ফারনান্দো। ব্যাট হাতে অর্ধশতরান পূরণ করেই আউট হয়ে গেলেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্য়ান। ভারতীয় দলের সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমারের বলে ক্রুণাল পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে আউট হলেন আভিষ্কা।
মিডল অর্ডারে ভালো খেললেন শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কা। ব্যাট হাতে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। চামিকা করুণারত্নে ৪৪ রানে অপরাজিত ছিলেন । বল হাতে ভারতের হয়ে ভালো করেছেন ভুবনেশ্বর কুমার। বল হাতে ৩ উইকেট নেন তিনি। ৩টি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। ২ উইকেট নেন দীপক চাহার। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৫ করে শ্রীলঙ্কা দল। দ্বিতীয় একদিনের ম্যাচ জয় করে সিরিজ জিততে ভারতের দরকার ২৭৬ রান।
প্রথমেই ভারতীয় ওপেনার পৃথ্বী শয়ের উইকেট হারাল ভারতীয় ক্রিকেট দল। শিখর ধাওয়ানের সঙ্গে ২৭৬ রানে লক্ষ্য মঙ্গলবার তাড়া করতে নেমে প্রথমেই ভারত উইকেট হারাল পৃথ্বীর। ফের একবার বিস্ফোরক মেজাজেই নিজের ওপেনিং শুরু করেছিলেন পৃথ্বী। তবে ১১ বলে ১৩ রান করে ফিরে গেলেন তিনি। ভারতের তখন ২.৬ ওভারে স্কোর ২৮ রান
।
দ্বিতীয় ম্যাচে বিপাকে পরে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ। ব্যাট হাতে মাত্র ৪.৬ ওভারের মাথায় ২ উইকেট হারায় ভারত। তারপর ১২ ওভারের মাথায় শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। মাত্র ২৯ রানে ফিরে যান অধিনায়ক। ৩৭ রানে ১৭.২ ওভারের মাথায় আউট হন মণীশ পাণ্ডে। রান আউট হন মণীশ। তারপর ড্রেসিং রুমে ফিরে যান হার্দিক পান্ডিয়া। শূন্য রানেই আউট হন হার্দিক। ১১৬ রানে ৫ উইকেট হারায় ভারতীয় দল। অনবদ্য ব্যাটিং দীপক চাহার, সূর্যকুমার যাদবের
৩ উইকেটে অনবদ্য জয় পেয়ে গেল ভারতীয় দল। ব্যাট হাতে অনবদ্য খেললেন দীপক চাহার, ভুবনেশ্বর কুমার ও মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নিল ভারত।
We hate spam as much as you do