হেড টু হেডে নজর দিলে চোখে পড়বে এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে মোট ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ভারত জিতেছে ৭ বার এবং পাকিস্তান জিতেছে ৩ বার। ১টি ম্যাচ টাই। গত বছর টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই দলের সাক্ষাৎ হয়েছিল। সেই ম্যাচে ১০ উইকেটে জিতেছিল বাবর আজমের পাকিস্তান।
বিরাটের দুরন্ত পারফরম্যান্স, রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় ভারতের
Sun, 23 October 22
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু ভারতের।
শেষ বলে জয় ভারতের পাহাড় প্রমাণ উত্তেজনার প্রহর শেষে জয় ভারতের। মেলবোর্নের মাঠে ভারত- পাকিস্তান পয়সা উসুল ম্যাচ। শেষ বল পর্যন্ত চলল লড়াই। ৪ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করল ভারত।
মেলবোর্নে টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার ভারত (India) এবং পাকিস্তান (Pakistan)। গত বারের কুড়ি-বিশের বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেই কাপযাত্রা শুরু করেছিল মেন ইন ব্লু। শেষ অবধি সুপার-১২ থেকেই বিদায় নিয়েছিলেন বিরাটরা। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত। ভারত-পাক ম্যাচে দুই দলের কেউই কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ থাকে। উল্লেখ্য, মেলবোর্নে মোট ৪টি টি-২০ ম্যাচে খেলেছে ভারত। তার মধ্যে ২টি ম্যাচে জয় এবং ১টি ম্যাচে হার। ১টি ম্যাচের ফলাফল অমীমাংসিত।
হেড টু হেডে নজর দিলে চোখে পড়বে এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে মোট ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ভারত জিতেছে ৭ বার এবং পাকিস্তান জিতেছে ৩ বার। ১টি ম্যাচ টাই। গত বছর টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই দলের সাক্ষাৎ হয়েছিল। সেই ম্যাচে ১০ উইকেটে জিতেছিল বাবর আজমের পাকিস্তান।
We hate spam as much as you do