Tranding

11:57 AM - 22 Mar 2026

Home / Sports / ভারত এই ম্যাচ হারতে চলেছে? এই মুহুর্তে নিউজিল্যান্ড ৯২/২ দরকার ১৩৯

ভারত এই ম্যাচ হারতে চলেছে? এই মুহুর্তে নিউজিল্যান্ড ৯২/২ দরকার ১৩৯

ম্যাচ হেরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেল।  ষষ্ঠ দিনের খেলায় ১৭০ রানেই শেষ হয়ে গেল ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস।

ভারত এই ম্যাচ হারতে চলেছে? এই মুহুর্তে নিউজিল্যান্ড ৯২/২ দরকার ১৩৯


ভারত এই ম্যাচ হারতে চলেছে? এই মুহুর্তে নিউজিল্যান্ড ৯২/২ দরকার ১৩৯

১৭০ রানে শেষ হওয়া ইনিংস চিন্তার কারন হয়ে দাঁড়ালো।শুরু থেকেই নিউজিল্যান্ডের তিন পেসার ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও কাইল জেমিসনের দাপটে
নড়বড়ে হয়ে গেল ভারত।ওয়ার্লড টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালের অতিরিক্ত দিনে
ম্যাচ হেরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেল।
 ষষ্ঠ দিনের খেলায় ১৭০ রানেই শেষ হয়ে গেল ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস। ভারতের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন ঋষভ পন্থ। নিউজিল্যান্ডের হয়ে ৪টি উইকেট নেন সাউদি, ৩টি উইকেট নেন বোল্ট ও ২টি উইকেট নেন জেমিসন।পঞ্চম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৬৪ রানে ২ উইকেট। ষষ্ঠ দিনে খেলতে নেমেই পরপর আউট হয়ে মাঠছাড়া হন  বিরাট কোহলি ও পুজারা। দুজনের উইকেটে নিয়ে ভারতেক বিশাল ধাক্কা দেন কাইল জেমিসন। এরপর ঋষভ পন্থ ও অজিঙ্কে রাহানে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ট্রেন্ট বোল্টের শিকার হন রাহানে। ১০৯ রানে পঞ্চম উইকেট পড়ে ভারতের। ষষ্ঠ দিনের লাঞ্চ পর্যন্ত ভারতীয় দলের স্কোর ছিল ১৩০ রানে ৫ উইকেট।লাঞ্চের পরও ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা কিছুটা লড়াই দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। জাদেজা আউট হয় ১৬ রানে। ঋষভ খেলা চালিয়ে যান । কিন্তু উল্টো দিক থেকে অব্যাহত থাকে উইকেটের পতন। পন্থও ৪১ রান করে  ফিরে যান। শেষ পর্যন্ত ভারতীয় দলের ইনিংস শেষ হয় ১৭০ রানে। ফলে নিউজিল্যান্ডের ৩২ রানের লিড বাদ দিলে,  ইতিহাসে প্রথমবারের জন্য  টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন হতে নিউজিল্যান্ডের দরকার মাত্র  ১৩৯ রান।

Your Opinion

We hate spam as much as you do