Tranding

05:05 AM - 22 Mar 2026

Home / Sports / আবার করোনার হানা IPL এ, বাতিলের পথে পুণের ব্লকবাস্টার ম্যাচ

আবার করোনার হানা IPL এ, বাতিলের পথে পুণের ব্লকবাস্টার ম্যাচ

পুনেতে পরের ম্যাচে খেলতে নামার কথা রয়েছে দিল্লির। বর্তমানে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ক্যাপিটালস। পুণের এমসিএ স্টেডিয়ামে বুধবার মায়াঙ্ক আগারওয়ালের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার কথা রয়েছে দিল্লির। তবে করোনা ধাক্কায় আপাতত পুণে যাত্রা বাতিল করা হয়েছে দিল্লির। ক্রিকেটারের করোনা ধরা পড়তেই স্কোয়াডের সকলকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সকলকেই ডোর টু ডোর ভিত্তিতে নতুন করে করোনা পরীক্ষা করা হবে।

কোভিড নিয়ে চরম সতর্কবার্তা জারি হয়ে গেল আইপিএল। আশঙ্কার কেন্দ্রে দিল্লি ক্যাপিটালস।

আইপিএলে ফের চরম করোনার আতঙ্ক। ৭২ ঘন্টা আগেই দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনার শিকার হয়েছিলেন। এবার দিল্লি ক্যাপিটালসের একজন ক্রিকেটারও কোভিড পজিটিভ। এমনই জানা যাচ্ছে। আরটিপিসিআর টেস্টে সংশ্লিষ্ট ক্রিকেটার কোভিড ধরা পড়তেই ঘুম উড়েছে বোর্ডের।

পুনেতে পরের ম্যাচে খেলতে নামার কথা রয়েছে দিল্লির। বর্তমানে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ক্যাপিটালস। পুণের এমসিএ স্টেডিয়ামে বুধবার মায়াঙ্ক আগারওয়ালের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার কথা রয়েছে দিল্লির। তবে করোনা ধাক্কায় আপাতত পুণে যাত্রা বাতিল করা হয়েছে দিল্লির। ক্রিকেটারের করোনা ধরা পড়তেই স্কোয়াডের সকলকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সকলকেই ডোর টু ডোর ভিত্তিতে নতুন করে করোনা পরীক্ষা করা হবে।

Your Opinion

We hate spam as much as you do