ম্যাক্সওয়েল ও দু প্লেসির ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও ফের ঘরের মাঠে হারল রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট। শুরু থেকেই বেধড়ক মার খান বেঙ্গালুরু বোলাররা। কনওয়ে ও শিবম যথাক্রমে ৮৩ ও ৫২ রান পেয়েছেন। অজিঙ্কা রাহানের অবদান ৩৭। নীচের দিকের ব্যাটাররাও জ্বলে ওঠেন। ফলে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২২৬ রানের পাহাড় খাড়া করে দেয় চেন্নাই।
IPL 2023 ক্যাপ্টেন কুলের কাছে ফের পরাজিত বিরাট
১৮ এপ্রিল ২০২৩
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই বড় ধাক্কা খায় আরসিবি। ৬ রানের মাথায়, আকাশ সিংয়ের বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক কোহলি। এরপর শক্ত হাতে হাল ধরেন ম্যাক্সওয়েল ও দু প্লেসি। দুজন যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে একটা সময়ে মনে হয়েছিল যে এই ম্যাচ উতরে গেলেও যেতে পারেন বিরাটরা। তবে তাঁরা আউট হতেই সেই সম্ভানাও শেষ হয়ে যায়। শাহবাজ ও কার্তিক চেষ্টা করেও জেতাতে পারলেন না। ৮ উইকেট হারিয়ে আরসিবির ইনিংস ২১৮ রানেই থমকে যায়।
ম্যাক্সওয়েল ও দু প্লেসির ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও ফের ঘরের মাঠে হারল রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট। শুরু থেকেই বেধড়ক মার খান বেঙ্গালুরু বোলাররা। কনওয়ে ও শিবম যথাক্রমে ৮৩ ও ৫২ রান পেয়েছেন। অজিঙ্কা রাহানের অবদান ৩৭। নীচের দিকের ব্যাটাররাও জ্বলে ওঠেন। ফলে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২২৬ রানের পাহাড় খাড়া করে দেয় চেন্নাই। আরসিবি বোলারদের প্রত্যেকেই চূড়ান্ত ব্যর্থ। মন্দের ভালো সিরাজ।
We hate spam as much as you do