Tranding

05:05 AM - 22 Mar 2026

Home / Sports / রোমহর্ষক ম্যাচে জিতে আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান 

রোমহর্ষক ম্যাচে জিতে আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান 

এদিন দুই অর্ধে এটিকে মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন ডেভিড উইলিয়ামস এবং মনবীর সিং। তবে দু’গোলে পিছিয়ে পড়েও খালিদের দল এদিন লড়াকু মানসিকতার পরিচয় দেয়

রোমহর্ষক ম্যাচে জিতে আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান 

রোমহর্ষক ম্যাচে জিতে আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান 
এবার আর পারলেন না খালিদ। মরশুমের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইয়ে এসে হাবাসের মগজাস্ত্রের কাছে হার মানতে হল ‘ডাকাবুকো’ ভারতীয় কোচকে। খালিদের কোচিং’য়ে সবুজ-মেরুনের বিরুদ্ধে গ্রুপ লিগের ফিরতি ম্যাচে জিতেছিল নর্থ-ইস্ট, সেমিফাইনালের প্রথম লেগ ১-১ ড্র হয়েছিল। আর মঙ্গলবার দ্বিতীয় লেগে খালিদের দলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে এটিকে-মোহনবাগান। ৮৩ মিনিটে মাচাদো স্পটকিক থেকে তেকাঠিতে বল রাখতে পারলে হয়তো ম্যাচের রংটাই বদলে যেত। কিন্তু আইএসএলের দু’বারের খেতাবজয়ী কিন্তু বলছেন, তাঁর দল যোগ্য দল হিসেবেই জিতেছে।তবে ফাইনালে উঠে প্রশংসায় ভরিয়ে দিলেন খালিদের দলকে। ‘চাণক্য’ জানালেন, ;মরশুমটা এককথায় দুর্দান্ত গেল নর্থ-ইস্টের। আক্রমণ-রক্ষণে দুর্দান্ত সব ফুটবলারে পরিপূর্ণ দলটা। ওদের হারানো সহজ নয়। তবে আমরা আজ নিজেদের সেরা প্রমাণ করেছি।’ একইসঙ্গে ফাইনালের প্রতিপক্ষ সার্জিও লোবেরার মুম্বই সিটি এফসি’কে কঠিন প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করেছেন বাগানের স্প্যানিশ কোচ।দ্বিতীয় লেগের সেমিফাইনাল নিয়ে বলতে গিয়ে হাবাস জানান ফাইনালের কথা মাথায় রেখে তিনি চেয়েছিলেন ম্যাচটা যাতে ৯০ মিনিটেই শেষ হয়। স্প্যানিশ কোচের কথায়, ‘আমি দলের ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের নিয়ে ভীষণ খুশি। দলটা নিজের জাত চিনিয়েছে। হয়তো ফুটবলারদের মাথায় ফাইনালের একটা চিন্তা ঘোরাফেরা করছিল তবে সেটা ম্যাচে কোনও প্রভাব ফেলেছে বলে মনে হয় না।’
তিনি আরও বলেন, ‘আমাদের মাথায় শুধু জয় ছিল। অতিরিক্ত সময়ে আমরা ম্যাচটাকে নিয়ে যেতে চাইনি। এখন প্লেয়াররা বেশ ক্লান্ত। এখানকার আর্দ্রতা অনেক বেশি পাশাপাশি কোভিডের প্রকোপও খানিক বেড়েছে। তবে প্রথম ৪৫ মিনিটে কিছু বোঝা যায়নি।’ উল্লেখ্য, ফাইনালে মুম্বইকে হারাতে পারলে লিগ শিল্ড উইনার হতে না পারার জ্বালা জুড়োবে বাগানের। একইসঙ্গে খেতাব ধরে রাখতে সক্ষম হবেন হাবাস।
এদিন দুই অর্ধে এটিকে মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন ডেভিড উইলিয়ামস এবং মনবীর সিং। তবে দু’গোলে পিছিয়ে পড়েও খালিদের দল এদিন লড়াকু মানসিকতার পরিচয় দেয়। ৭৪ মিনিটে ভিপি সুহের একটি গোল শোধ করলেও মাচাদোর পেনাল্টি নষ্টে ম্যাচে ফেরা হয়নি হাইল্যান্ডারদের। তবে ম্যাচ হারলেও ছেলেদের লড়াইকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন খালিদ। ম্যাচ শেষে নর্থ-ইস্ট কোচ বলেন, ‘প্রথমার্ধে আমাদের কিছু ভুল বোঝাবুঝি হচ্ছিল। দ্বিতীয়ার্ধে সেটা শুধরে নিয়েছিলাম। তবে আমি আমার ছেলেদের জন্য গর্বিত, ওরা প্রচুর খেটেছে।’

একইসঙ্গে প্রথম ভারতীয় কোচ হিসেবে কোনও দলকে সেমিফাইনালে তোলা খালিদ আইএসএলে ভারতীয় কোচেদের সুযোগের প্রত্যাশা রেখেছেন। আইলিগ জয়ী কোচের কথায়, ‘বিদেশি কোচেরা ভালো কিন্তু ভারতীয় কোচেরাও পারে।’
ATK Mohun Bagan (Photo Credit: ISL)

Your Opinion

We hate spam as much as you do