Tranding

05:08 AM - 22 Mar 2026

Home / Sports / IPL Final: বৃষ্টির কারণে শুরু করা গেল না আইপিএল ফাইনাল, সোমবার হবে ম্যাচ

IPL Final: বৃষ্টির কারণে শুরু করা গেল না আইপিএল ফাইনাল, সোমবার হবে ম্যাচ

আম্পায়ররা জানান, রাত ৯টা বেজে ৩৫ মিনিটে ম্যাচ শুরু করা সম্ভব হলে ২ দল ২০ ওভার করেই ব্যাটিং করত। কিন্তু সেই সময়ও বৃষ্টি হচ্ছিল। ফলে শুরু করা সম্ভব হয়নি ম্যাচ। এরপর জানানো হয়, রাত ১২টা বেজে ৬ মিনিট পর্যন্ত ম্যাচ শুরু করার জন্য অপেক্ষা করা যাবে

IPL Final: বৃষ্টির কারণে শুরু করা গেল না আইপিএল ফাইনাল, সোমবার হবে ম্যাচ

IPL Final: বৃষ্টির কারণে শুরু করা গেল না আইপিএল ফাইনাল, সোমবার হবে ম্যাচ

May 28 2023,

আইপিএল-এর ইতিহাসে প্রথমবার রিজার্ভ ডে-তে গড়াল ফাইনাল ম্যাচ। রবিবার ম্যাচ শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের আগে থাকতেই দফায় দফায় বৃষ্টির ফলে শেষপর্যন্ত টস করাও সম্ভব হল না। ফলে এদিন আর হল না ম্যাচ। সোমবার আবহাওয়ার উন্নতি হলে হবে খেলা। রবিবার বৃষ্টির জন্য আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠানও করা সম্ভব হয়নি। সন্ধে সাড়ে ৬টায় সমাপ্তি অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বৃষ্টি শুরু হওয়ায় সমাপ্তি অনুষ্ঠান হয়নি। নির্ধারিত সময় সন্ধে ৭টায় টস করাও সম্ভব হয়নি। আম্পায়ররা জানান, রাত ৯টা বেজে ৩৫ মিনিটে ম্যাচ শুরু করা সম্ভব হলে ২ দল ২০ ওভার করেই ব্যাটিং করত। কিন্তু সেই সময়ও বৃষ্টি হচ্ছিল। ফলে শুরু করা সম্ভব হয়নি ম্যাচ। এরপর জানানো হয়, রাত ১২টা বেজে ৬ মিনিট পর্যন্ত ম্যাচ শুরু করার জন্য অপেক্ষা করা যাবে। কিন্তু রাত ১১টার একটু আগেই আম্পায়াররা জানিয়ে দেন, এদিন আর খেলা শুরু করা সম্ভব নয়। সোমবার হবে ম্যাচ।

Your Opinion

We hate spam as much as you do