থার্ড কোয়ার্টারেও এই এক গোলের লিডটা ধরে রেখেছিল ভারত। গ্রুপ লিগে একটাই ম্যাচ না হারা এবং মাত্র একটি গোল খাওয়া অস্ট্রেলিয়া মরিয়া হয়ে উঠেছিল গোল করতে। কিন্তু ভারতের শক্তপোক্ত ডিফেন্স সেই সুযোগ দেয়নি।
অস্ট্রেলিয়াকে হারিয়ে মেয়েদের হকির সেমিফাইনালে ভারত! মেয়েদের মরণপন লড়াই,
অস্ট্রেলিয়া হেরে গেল । অসাধারণ লড়ে কোয়ার্টার ফাইনালথেকে সেমিফাইনালে চলে গেলেন ভারতের মেয়েরা।
ভারতের মহিলা হকি স্টার রানি রামপালরা যে লড়াইটা দেওয়া শুরু করলেন তা এক কথায় অনবদ্য। প্রথম থেকেই অস্ট্রেলিয়াকে কোনঠাসা করে দিয়েছিল ভারত। বল নিয়ে এক্কেবারে অস্ট্রেলিয়ার বক্সে ঢুকে গিয়েছিলেন অধিনায়ক রানি। কিন্তু ফাইনাল টাচটা ঠিকঠাক দিতে পারেননি বলে ভারত এগিয়ে যেতে পারেনি। নইলে ম্যাচের তিন মিনিটের মাথাতেই গোল হজম করত অসিরা।
প্রথম কোয়ার্টারে ভারতই দাপটের সঙ্গে খেলে গিয়েছে। ৬০ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল তারা। এই কোয়ার্টারেই ফের একটি গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন রানি। কিন্তু তাঁর নেওয়া শটে বলটা অস্ট্রেলিয়ার পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের অল্প কিছুক্ষণের মধ্যে অন্তত দু’ গোলে এগিয়ে যেতে পারত ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার ভাগ্য ভালো ছিল তাই একটা গোলও হজম করতে হল না।
ফার্স্ট কোয়ার্টারে অস্ট্রেলিয়াকে আটকে রাখাই ভারতের ক্ষেত্রে দুর্দান্ত কৃতিত্বের ছিল। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে ছয় মিনিটে পেনাল্টি কর্নার আদায় করে ভারত। সেখান থেকে গোল করতে কোনো ভুল করেননি গুরজিত কৌর। গোল করে অস্ট্রেলিয়ার ওপরে আরও দাপট বাড়ায় ভারত। সালিমা তেতে একা দৌড়ে এসে শট নিয়েছিলেন। কিন্তু তা গোলকিপারের ওপর দিয়েই বেরিয়ে যায়। ম্যাচের হাফ টাইমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়েছিল ভারত।
থার্ড কোয়ার্টারেও এই এক গোলের লিডটা ধরে রেখেছিল ভারত। গ্রুপ লিগে একটাই ম্যাচ না হারা এবং মাত্র একটি গোল খাওয়া অস্ট্রেলিয়া মরিয়া হয়ে উঠেছিল গোল করতে। কিন্তু ভারতের শক্তপোক্ত ডিফেন্স সেই সুযোগ দেয়নি।
৩টে কোয়ার্টারে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া যে প্রাণপণ ঝাঁপাবে সেটা তো জানাই ছিল। কোয়ার্টারের অষ্টম মিনিটে পর পর দু’ বার পেনাল্টি কর্নার পেয়ে যায় অজিরা। দু’ বারই অসম্ভব দক্ষতায় বাঁচিয়ে দেন গোলকিপার সবিতা। সময় যত এগোচ্ছিল টেনশন ক্রমশ বাড়ছিল গোটা ভারতের। কিন্তু গোল খেলে হবে না। চাই দুর্দান্ত ডিফেন্স। মেয়েরা দাঁতে দাঁত চেপে তাই করলেন। শেষ পর্যন্ত অসিরা পারল না।
We hate spam as much as you do