Tranding

03:38 AM - 22 Mar 2026

Home / Sports / সেমিফাইনালে পিভি সিন্ধুর হার এবার শুধু ব্রোঞ্চের আশা

সেমিফাইনালে পিভি সিন্ধুর হার এবার শুধু ব্রোঞ্চের আশা

এর পর সিন্ধু কার্যত দাঁড়াতেই পারেননি তাইয়ের বিরুদ্ধে। তাইয়ের ২১ পয়েন্টের বিরুদ্ধে মাত্র ১২ পয়েন্টই জিততে পারেন সিন্ধু।

সেমিফাইনালে পিভি সিন্ধুর হার  এবার শুধু ব্রোঞ্চের আশা

 সেমিফাইনালে পিভি সিন্ধুর হার  এবার শুধু ব্রোঞ্চের আশা


 চিনা তাইপেইর প্রতিদ্বন্দ্বী টিওয়াই তাইয়ের কাছে হেরে সেমিফাইনালেই বিদায় নিলেন পি ভি সিন্ধু । রিও অলিম্পিকে জিতেছিলেন রূপো। এবার শুধু ব্রোঞ্চের আশা।


প্রথম সেটের প্রথম দিকে কিন্তু ভাল ফর্মে ছিল  সিন্ধু। পর পর পয়েন্ট বাগিয়ে পরাস্ত করছিলেন তাইকে। ৬-৩ তে পিছিয়ে পড়েও পালটা আঘাত হানেন তাই। কিছুক্ষণের মধ্যেই ৮-৬-এ ব্যবধান কমিয়ে আনেন তিনি। যদিও সেটের মধ্যবর্তী বিরতির সময়ও এগিয়ে ছিলেন সিন্ধুর। তাঁর পক্ষে ফলাফল ছিল ১১-৮।

 

এর পরেই পালটা আঘাত হানতে শুরু করেন তাই।  সেটে প্রথম বারের জন্য লিড নিয়ে নেন তিনি। এগিয়ে যান ১১-১২ ব্যবধানে। যদিও লড়াই ছাড়েননি সিন্ধু। ফের একবার তাইয়ের থেকে ১ পয়েন্টের লিড নিয়ে নেন।

 

সেটের ফল যখন ১৪-১৪, তখনই প্রতিপক্ষের বিরুদ্ধে আর পেরে উঠলেন না গড় অলিম্পিকের রূপোজয়ী। সিন্ধুকে কার্যত দাঁড়াতেই দিলেন না তিনি। ১৮-২১ ব্যবধানে প্রথম সেট হারতে হয় সিন্ধুকে। চলতি অলিম্পিকে প্রথম বার কোনো সেটে হারলেন সিন্ধু।

 

দ্বিতীয় সেটেও প্রথম সেটের পুনরাবৃত্তি। শুরুর দিকে কিছু পয়েন্টে সিন্ধু এগিয়ে থাকলেও ধীরে ধীরে পিছিয়ে পড়তে শুরু করেন তিনি। বিশ্বের ২ নম্বর তখন ৭ নম্বরের বিরুদ্ধে নিজের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। দ্বিতীয় সেটের মধ্যবর্তী বিরতির সময় তাই এগিয়ে যান ৭-১১ ব্যবধানে।


এর পর সিন্ধু কার্যত দাঁড়াতেই পারেননি তাইয়ের বিরুদ্ধে। তাইয়ের ২১ পয়েন্টের বিরুদ্ধে মাত্র ১২ পয়েন্টই জিততে পারেন সিন্ধু।


সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জের আশা এখনও রয়েছে সিন্ধুর। রবিবার বিকেলে তিনি নামবেন ব্রোঞ্জ মেডাল ম্যাচে। দেশবাসীর চোখ থাকবে রবিবারের ম্যাচে।

Your Opinion

We hate spam as much as you do