ফিনল্যান্ডের ট্যাম্পেরেতে আয়োজিত হয়েছিল এই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আর সেখানে অংশগ্রহণ করে তিনি জিতে নেন একটি সোনা এবং দুটি ব্রোঞ্জ পদক। যেখানে ৯৪ বছর বয়সে এসে বৃদ্ধ-বৃদ্ধাদের পায়ের ব্যথা, হাঁটুর সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক সেখানে দাঁড়িয়ে ভগবানী দেবী অংশ নেন ১০০ মিটার স্প্রিন্টে। মাত্র ২৪.৭৪ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেন তিনি। ছিনিয়ে নেন স্বর্ণপদক। এর পাশাপাশি শটপুটে তিনি জিতে নেন দুটি ব্রোঞ্জ পদকও।
৯৪ বছরের ভগবানী দেবীর স্বর্ণপদক জয়, ১০০ মিটার স্প্রিন্টে দৌড়ে তাক লাগালেন
বয়স কেবল সংখ্যা মাত্র, এই কথা আমাদের সকলেরই জানা। আর নতুন করে এই বিখ্যাত উক্তির প্রমাণ দিলেন ভগবানী দেবী। তাঁর বয়স ৯৪ বছর। আর এই বয়সে এসেও ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে তিন তিনটে পদক জিতলেন তিনি। একেবারে বুড়ো হারে ভেলকি দেখিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন ভগবানী দেবী।
ফিনল্যান্ডের ট্যাম্পেরেতে আয়োজিত হয়েছিল এই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আর সেখানে অংশগ্রহণ করে তিনি জিতে নেন একটি সোনা এবং দুটি ব্রোঞ্জ পদক। যেখানে ৯৪ বছর বয়সে এসে বৃদ্ধ-বৃদ্ধাদের পায়ের ব্যথা, হাঁটুর সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক সেখানে দাঁড়িয়ে ভগবানী দেবী অংশ নেন ১০০ মিটার স্প্রিন্টে। মাত্র ২৪.৭৪ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেন তিনি। ছিনিয়ে নেন স্বর্ণপদক। এর পাশাপাশি শটপুটে তিনি জিতে নেন দুটি ব্রোঞ্জ পদকও।
ভগবানী দেবী হরিয়ানার বাসিন্দা। তাঁর বাবাও একজন প্যারা অ্যাথলিট ছিলেন। অ্যাথলেটিক্সের প্রতি তাঁর ছোট থেকেই ভালোবাসা। তবে তিনি যে এই প্রথম পদক জিতলেন এমনটা কিন্তু নয়। চলতি বছরই চেন্নাইতে জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তাঁর দখলে এসেছিল তিনটি স্বর্ণপদক। বলাবাহুল্য, এই অভূতপূর্ব জয়ের পরই ফিনল্যান্ডে বিশ্ব চ্যাম্পিয়নে অংশ নেওয়ার ছাড়পত্র পান তিনি।
এছাড়াও ভগবানী দেবীর ঝুলিতে রয়েছে আরও অসংখ্য স্বর্ণপদক। দিল্লির অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছিলেন তিনি। সেখানে ১০০ মিটার স্প্রিন্ট, শটপুট ও জ্যাভলিন থ্রোয়ে দখল করেছিলেন স্বর্ণপদক। ৯৪ বছর বয়সে এসেও তাঁর এই অসামান্য কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ। বিদেশের মাটিতে ভারতের নাম উজ্জ্বল করেছেন তিনি। ভগবানী দেবীকে সম্মান জানিয়ে গোটা দেশবাসীর কাছে তাঁর কৃতিত্বকে তুলে ধরেছে ভারতের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রক।
We hate spam as much as you do