Tranding

09:58 PM - 06 May 2026

Home / Sports / ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা কোপা বিজয়ী ২৮ বছর পর কোন বড় আন্তর্জাতিক শিরোপা 

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা কোপা বিজয়ী ২৮ বছর পর কোন বড় আন্তর্জাতিক শিরোপা 

২০০৪ ও ২০০৭ সালে ব্রাজিলের কাছে কোপা আমেরিকা ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ মেসিরা নিলেন মারাকানায়। খেতাব ছিনিয়ে নিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছ থেকেই।

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা কোপা বিজয়ী ২৮ বছর পর কোন বড় আন্তর্জাতিক শিরোপা 

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা কোপা বিজয়ী ২৮ বছর পর কোন বড় আন্তর্জাতিক শিরোপা 

ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোন বড় আন্তর্জাতিক শিরোপা জিতলো আর্জেন্টিনা। মেসি পেলেন প্রথম আন্তর্জাতিক শিরোপা।

প্রথম ২২ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার করা একমাত্র গোলে কোপা আমেরিকার ফাইনালে লিড নেয় লিওনেল মেসির দল।

ম্যাচের শুরু থেকে ব্রাজিল পায়ে বল রেখে গোল দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।

রদ্রিগো ডি পলের দেয়া লং বল থেকে ডি মারিয়া নিখুঁতভাবে ব্রাজিলের গোলকিপার এডারসনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন।

শেষ পর্যন্ত তারা ১-০ গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে।

এটি লিওনেল মেসির প্রথম মেজর আন্তর্জাতিক শিরোপা। 

২০০৪ ও ২০০৭ সালে ব্রাজিলের কাছে কোপা আমেরিকা ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ মেসিরা নিলেন মারাকানায়। খেতাব ছিনিয়ে নিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছ থেকেই।

এর আগে ২০১৫ ও ২০১৬ সালে টানা দুটি কোপা আমেরিকায় আর্জেন্টিনা ফাইনালে গিয়েও হেরে যায়।

Your Opinion

We hate spam as much as you do