Tranding

04:58 AM - 22 Mar 2026

Home / Sports / বাংলা - সৌরাষ্ট্র রঞ্জি ফাইনালে ইডেনের থাকছে পুরো DRS

বাংলা - সৌরাষ্ট্র রঞ্জি ফাইনালে ইডেনের থাকছে পুরো DRS

এটা খুবই ভালো সিদ্ধান্ত। রঞ্জি ট্রফি ফাইনাল ভারতের সবচেয়ে প্রতিযোগিতার সবচেয়ে বড় ম্যাচ। এমন ম্যাচে আম্পায়ার ভুল করলে, ম্যাচের ফলাফল বদলে যায়। সেই দিক থেকে দেখতে গেলে, এটা যুগান্তকারী সিদ্ধান্ত।"

বাংলা - সৌরাষ্ট্র রঞ্জি ফাইনালে ইডেনের  থাকছে পুরো DRS

বাংলা - সৌরাষ্ট্র রঞ্জি ফাইনালে ইডেনের  থাকছে পুরো DRS

13 Feb 2023

১৬ই ফেব্রুয়ারি ইডেনের ফাইনালে থাকছে পুরো ডিআরএস।
  
২০১৯-২০ মরসুমের ফাইনালে সৌরাষ্ট্রের অর্পিত ভাসাবাদার বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন করেছিল বাংলা। তবে `হাফ ডিআরএস` থাকার জন্য আম্পায়ার্স কলের জন্য সেই যাত্রায় বেঁচে যান অর্পিত। সেই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ার জন্য এখনও বঙ্গ শিবির থেকে আফসোস করা হয়।

অনেক টালবাহানার পর শেষ পর্যন্ত বড় পদক্ষেপ নিয়ে ফেলল বিসিসিআই (BCCI)। ১৬ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সের  বাইশ গজে আয়োজিত হতে চলেছে রঞ্জি ট্রফির ফাইনাল । সেই মেগা ফাইনালে বাংলার বিপক্ষ সৌরাষ্ট্র । সেই ম্যাচে থাকছে পুরো ডিআরএস (Decision Review System)। আন্তর্জাতিক মঞ্চে যে নিয়মে ডিআরএস (DRS) প্রযুক্তি ব্যবহৃত হয়, ঠিক সেই নিয়ম মেনেই আসন্ন রঞ্জি ফাইনালে থাকছে ডিআরএস। জি ২৪ ঘন্টাকে সেই বিষয়ে আপডেট দিলেন সিএবি সভাপতি  স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় । স্নেহাশিস বলেন, "হ্যাঁ এবারের ফাইনালে পুরো ডিআরএস থাকছে। এতে ফাইনাল আরও জমবে।" আন্তর্জাতিক মঞ্চে প্রতিটি দল ঠিক যেভাবে প্রতি ইনিংসে তিনটি করে 'কল' নিতে পারে, এবারও সেই একই নিয়মে খেলা পরিচালনা করা হবে। গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ডিআরএস প্রযুক্তি ব্যবহার না করার জন্য। একাধিক দল সরব হয়েছিল। যদিও বোর্ড কর্তারা এখনও পর্যন্ত এই প্রযুক্তির ব্যবহার নিয়ে মাথা ঘামায়নি। তবে এবার বিতর্ক এড়াতে রঞ্জি ফাইনালে পুরো ডিআরএস ব্যবহার করার সিদ্ধান্ত নিল বিসিসিআই।

এই প্রসঙ্গে সৌরাশিস লাহিড়ী বলেন, "এটা খুবই ভালো সিদ্ধান্ত। রঞ্জি ট্রফি ফাইনাল ভারতের সবচেয়ে প্রতিযোগিতার সবচেয়ে বড় ম্যাচ। এমন ম্যাচে আম্পায়ার ভুল করলে, ম্যাচের ফলাফল বদলে যায়। সেই দিক থেকে দেখতে গেলে, এটা যুগান্তকারী সিদ্ধান্ত।"

২০১৯-২০ মরসুমের ফাইনালে সৌরাষ্ট্রের অর্পিত ভাসাবাদার বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন করেছিল বাংলা। তবে 'হাফ ডিআরএস' থাকার জন্য আম্পায়ার্স কলের জন্য সেই যাত্রায় বেঁচে যান অর্পিত। সেই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ার জন্য এখনও বঙ্গ শিবির থেকে আফসোস করা হয়। এমনকি মধ্যপ্রদেশের বিরুদ্ধে এবারের সেমি ফাইনালে  অনিল চৌধুরীর ভুল সিদ্ধান্তের জন্য ৮০ রানে থামতে হয়েছে অনুষ্টুপ মজুমদারকে। সেটা নিয়েও ক্ষোভ দেখিয়েছিলেন তিনি। রঞ্জির কোয়ার্টার ফাইনাল থেকেই পুরো ডিআরএস চালু করার আবেদন জানিয়েছিলেন। তাই শুধু বাংলা নয়, সৌরাষ্ট্রও স্বস্তি পাবে।

Your Opinion

We hate spam as much as you do