৩৩ বছরের বিরাট টেস্টে সব চেয়ে বেশী জয় প্রাপ্ত অধিনায়কদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর আগে রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ (৫৩), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৪৩) এবং আরেক অসি স্টিভ অয় (৪১)।
বিরাটের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত ব্যাপার, জানালেন সৌরভ
দক্ষিণ আফ্রিকার কাছে পর্যুদস্ত হবার পরে তিনি শনিবারই ঘোষণা করে দিলেন যে তিনি আর ভারতকে টেস্টে নেতৃত্ব দিতে চান না। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হওয়া T20 বিশ্বকাপে ভারতের ভরাডুবির পর গত মাসে দুই ধরণের ফরম্যাটেই সাদা বলের নেতৃত্ব রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয়েছিল। অর্থাৎ কোনো ধরণের ফরম্যাটেই আর 'ক্যাপ্টেন' কোহলিকে দেখা যাবে না।
এদিন বিরাটের সিদ্ধান্তের পর BCCI এর প্রেসিডেন্ট, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেছেন যে বিরাটের নেতৃত্ব ছেড়ে দেওয়া তাঁর ব্যক্তিগত ব্যাপার ,বোর্ড তাঁর সিদ্ধান্তকে সম্মান করে। তিনি টুইটারে আরও জানিয়েছেন যে : "তিনটি ফরম্যাটেই অধিনায়ক হিসেবে কোহলির অবদান অনস্বীকার্য। 'ব্যাটসম্যান' বিরাট আগামী দিনে
ভারতকে এগিয়ে নিয়ে যেতে অগ্রনী ভূমিকা পালন করবেন.."। দেশকে ৬৮ টি টেস্টে ৪০ টি জয় এনে দেওয়া বিরাটই ভারতের সফলতম অধিনায়ক। তাঁর নেতৃত্বে ভারত বহু সাফল্য অর্জন করেছেন যার মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় উল্লেখযোগ্য। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অল্পের জন্য হাত ছাড়া না হলে অধিনায়ক বিরাটকে হয়ত আরও কিছুদিন পাওয়া যেত।
৩৩ বছরের বিরাট টেস্টে সব চেয়ে বেশী জয় প্রাপ্ত অধিনায়কদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর আগে রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ (৫৩), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৪৩) এবং আরেক অসি স্টিভ অয় (৪১)।
অধিনায়কত্ব ছাড়ার পর ব্যাটসম্যান সচিনের কাব্যগাথা সারা দুনিয়া আজও মনে রেখেছে। হয়ত নেতৃত্ব ছাড়ার ফলে ব্যাটসম্যান বিরাট ও টিম ইন্ডিয়ার আখেরে লাভই হল। সময় কথা বলবে।
We hate spam as much as you do