২০২৬ সালে ওলিম্পিকের জন্য ছেলের প্রস্তুতির জন্যেই দুবাইয়ে রয়েছেন আর মাধবন। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন, ওলিম্পিকের জন্য ছেলে যাতে যথাযথ প্রস্তুতি নিতে পারে তার কারণেই দুবাইতে এসেছেন সপরিবারে। তাঁর সেই উদ্দেশ্য এবার সফল হল। আন্তর্জাতিক স্তরে নজর কাড়লেন বেদান্ত। ড্যানিশ সাঁতার প্রতিযোগিতায় রুপোর পদক জিতেছেন তিনি। ছেলের সাফল্যের খবর নিজেই শেয়ার করেছেন অভিনেতা।
অভিনেতা মাধবন-পুত্র বেদান্তের রুপো জয়, ড্যানিশ সাঁতার প্রতিযোগিতায়
ছেলের কারণে দেশ ছেড়েছেন অভিনেতা আর মাধবন। করোনা আবহ যখন ছেলে বেদান্তের সাঁতার প্রশিক্ষণে বাধা সৃষ্টি করেছিল, সেই সময় দেশ ছেড়ে দুবাই পাড়ি দিয়েছিলেন তিনি। ২০২৬ সালে ওলিম্পিকের জন্য ছেলের প্রস্তুতির জন্যেই দুবাইয়ে রয়েছেন আর মাধবন। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন, ওলিম্পিকের জন্য ছেলে যাতে যথাযথ প্রস্তুতি নিতে পারে তার কারণেই দুবাইতে এসেছেন সপরিবারে। তাঁর সেই উদ্দেশ্য এবার সফল হল। আন্তর্জাতিক স্তরে নজর কাড়লেন বেদান্ত। ড্যানিশ সাঁতার প্রতিযোগিতায় রুপোর পদক জিতেছেন তিনি। ছেলের সাফল্যের খবর নিজেই শেয়ার করেছেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় ছেলের জয়ের খবর শেয়ার করে মাধবন লিখেছেন, 'আমাদের সবার আর্শীবাদ রইল। ঈশ্বর তোমার সঙ্গে রয়েছে।' এই ড্যানিশ সাঁতার প্রতিযোগিতায় বেদান্ত যেমন রুপোর পদক জিতেছেন, তেমনই ভারতেরই সজন প্রকাশ জিতেছেন স্বর্ণ পদক। ছেলের কোচ প্রদীপ স্যারকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। বেদান্তের সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন অভিষেক বচ্চন, শিল্পা শেট্টিরা। প্রসঙ্গত, মাধবনের ছেলে বেদান্ত খুব ভাল সাঁতারু। মহারাষ্ট্রে সাঁতার প্রতিযোগিতায় ৭টি পদক জিতেছেন বেদান্ত। ১৬ বছর বয়সে বাসনাভাগুড়ি সেন্টারে আয়োজিত প্রতিযোগিতা থেকে পুরস্কার জিতেছে সে।এর আগে থাইল্যান্ডে আয়োজিত একটি সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন বেদান্ত মাধবন। ছেলের সাফল্যে অত্যন্ত গর্বিত মাধবন এবং তাঁর স্ত্রী। বেদান্তের স্বপ্নপূরণের জন্যেই দেশ ছেড়ে দুবাই উড়ে যান মাধবন।
We hate spam as much as you do