ওয়েম্বলিতে ইউরো ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে ১-১ গোলে নির্ধারিত সময়ে সমতায় ছিল ইতালি। অতিরিক্ত সময়েও গোল পেলনা কোনো দল। শেষ পর্যন্ত রূদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলের জয়ে মহাদেশীয় শ্রেষ্টত্বের মুকুট জিতে নেয় ইতালি।
ইউরোতে ইতালির টানটান জয়, ঘরের মাঠে ইংল্যান্ডের হার টাইব্রেকারে।
শেষ মুহুর্ত পর্যন্ত কেউ জানছে না কে জিতবে? এই হচ্ছে খেলা। ফাইনাল
হলো ফাইনালের মতোই। নির্ধারিত সময় শেষেও নিষ্পত্তি হয়নি ম্যাচের। অতিরিক্ত সময় শেষেও তাই। শেষ পর্যন্ত টাইব্রেকারে নির্ধারিত হলো জয়ী দল।
গোল! ইংল্যান্ড ৩ মিনিটের মাথায় এগিয়ে যায়। প্রথমেই পিছিয়ে গেল ইতালি দল। দুরন্ত গোল করলেন ইংল্যান্ডের লুক সাউ। প্রথমেই ইতালির ডি বক্সে ঢুকে গেল ইংল্যান্ড।
২০ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে ইংল্যান্ড। মাঝে সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি ইতালি। ইউরো কাপের ফাইনালে প্রথম থেকেই ইতালির ওপর চাপ বাড়িয়ে গেলে যাচ্ছে ইংল্যান্ড। ৮ মিনিটের মাথায় ফ্রি কিক পেলেও কাজে লাগাতে পারলো না ইতালি। তবে ২০ মিনিট পর্যন্ত আক্রমণ-প্রতিআক্রমণের খেলা চললো ওয়েম্বলি স্টেডিয়ামে।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলো ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুতে পাসের ফুটবল খেলছে ইতালি। ৪৮ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন ইতালির নিকোলো বাড়েলা।
৫৫ মিনিট! হলুদ কার্ড দেখলেন ইতালির লিওনার্ড বনুসি। ইতালি পর পর আক্রমণ করছিল। তারই মাঝে দুরন্ত গোল বাঁচালেন ইংল্যান্ডের গোলরক্ষক পিক ফোর্ড।
৬৭ মিনিটে ইতালি ১ - ১ ইংল্যান্ড।
হলুদ কার্ড দেখার পরই আরও চনমনে ফুটবল খেলতে শুরু করেছিলেন বনুসি। এবার গোল করলেন ইতালির এই ফুটবলার।
এরপর ইতিহাস কিকরে এল ইতালির হাতে ---
ওয়েম্বলিতে ইউরো ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে ১-১ গোলে নির্ধারিত সময়ে সমতায় ছিল ইতালি। অতিরিক্ত সময়েও গোল পেলনা কোনো দল।
শেষ পর্যন্ত রূদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলের জয়ে মহাদেশীয় শ্রেষ্টত্বের মুকুট জিতে নেয় ইতালি। ঘরের মাঠে হৃদয় ভাঙে ইংল্যান্ডের।
We hate spam as much as you do