Tranding

10:25 AM - 22 Mar 2026

Home / Sports / "মেরুদণ্ডহীন" বলে, কদর্য আক্রমণ করা নেটিজেনদের তীব্র সমালোচনায় বিরাট

"মেরুদণ্ডহীন" বলে, কদর্য আক্রমণ করা নেটিজেনদের তীব্র সমালোচনায় বিরাট

দল হিসেবে আমরা জানি যে কীভাবে এককাট্টা হয়ে থাকতে হবে, কীভাবে প্রত্যেককে ভরসা জোগাতে হবে, কীভাবে নিজেদের শক্তিতে মনোযোগ দিতে হবে। ভারত কোনও ম্যাচ হারতে পারে না বলে বাইরের লোকজন কী ভাবছে, তা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমি খেলাধুলো করি। আমি জানি, সেই খেলাধুলো কেমন হয়। বাইরের লোকজন কী ভাবেন, তাতে আমাদের দলের কোনও যায়ে আসে না।

"মেরুদণ্ডহীন" বলে, কদর্য আক্রমণ করা নেটিজেনদের তীব্র সমালোচনায় বিরাট

"মেরুদণ্ডহীন" বলে, কদর্য আক্রমণ করা নেটিজেনদের তীব্র সমালোচনায় বিরাট 

 

 

নেট দুনিয়ার অদৃশ্য সদস্যরা যেকোনো ঘটনায় প্রতিক্রিয়া জানান। আর ভারত পাকিস্তানের বিষয় হলে তো কমেন্টের লাগাম থাকবে না। আক্রমন ধেয়ে এল মহম্মদ শামির বিরুদ্ধে, তারপর কোহলি।
এবার ফেটে পড়লেন কোহলি। সোশ্যাল মিডিয়ার একাংশের কদর্য ভাষায় তাঁদের আক্রমণের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। 
বিরাট বলেন, ‘কোনও ব্যক্তির মুখোমুখি হয়ে কথা বলার সাহস নেই ওঁদের।’
 ওই নেটিজেনদের ‘একগুচ্ছ মেরুদণ্ডহীন লোক’ হিসেবে চিহ্নিত করলেন।

 

 

রবিবার নিউজিল্যান্ডে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বিরাট বলেন, ‘কেন আমরাই মাঠে নেমে খেলছি এবং সোশ্যাল মিডিয়ার একগুচ্ছ মেরুদণ্ডহীন লোক (সেটা পারছেন না), তার একটি যথার্থ কারণ আছে। যাঁদের কোনও ব্যক্তির মুখোমুখি হয়ে কথা বলার সাহস নেই। নিজেদের চেনা জায়গায় লুকিয়ে সোশ্যাল মিডিয়ায় লোকের দিকে ধেয়ে আসেন। এটা আজকের দুনিয়ার বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এনং দুঃখজনক। কোনও মানুষের মানসিকতা এটার থেকে আর নীচে নামতে পারে না। এভাবেই আমি এই লোকগুলোকে দেখি।' 

 

গত রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে যায়। সেই ম্যাচের পরই মহম্মদ শামি-সহ ভারতীয় দলের একাধিক তারকাকে কটূক্তি করা হয়। বিশেষত শামির উদ্দেশে চূড়ান্ত কদর্য ভাষা ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার একাংশ। যদিও শামিকে নিয়ে আবার একটি ভিন্ন তত্ত্ব উঠে এসেছে।

 

 

সেই প্রসঙ্গে  বিরাট তীব্র প্রতিক্রিয়ায় বলেন, 'ব্যক্তিগতভাবে আমরা জানি যে মাঠে আমাদের কী করতে হবে। চারিত্রিক এবং মানসিক দৃঢ়তা আছে আমাদের। আমরা মাঠে যা করছি, তা দূরদূরান্ত থেকেও এইসব লোকগুলো ভাবতে পারবেন না।  বাইরে যে নাটক তৈরি হয়েছে, তা পুরোপুরি লোকেদের হতাশা, আত্মবিশ্বাসের অভাব, সহানুভূতির অভাবেব কারণে হয়েছে। তাই ওঁরা লোকেদের দিকে ধেয়ে আসতে ভালোবাসেন। দল হিসেবে আমরা জানি যে কীভাবে এককাট্টা হয়ে থাকতে হবে, কীভাবে প্রত্যেককে ভরসা জোগাতে হবে, কীভাবে নিজেদের শক্তিতে মনোযোগ দিতে হবে। ভারত কোনও ম্যাচ হারতে পারে না বলে বাইরের লোকজন কী ভাবছে, তা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমি খেলাধুলো করি। আমি জানি, সেই খেলাধুলো কেমন হয়। বাইরের লোকজন কী ভাবেন, তাতে আমাদের দলের কোনও যায়ে আসে না। আমরা কখনও সেটা মনোযোগ দিইনি। ভবিষ্যতেও সেটা নিয়ে আমরা মাথা ঘামাব না। আমি আগেও বলেছি যে আন্তর্জাতিক স্তরে খেলার বিষয়টি আলাদা।’

 

বিশেষজ্ঞ মহল বলেন এতদিন পরে বিরাটের এই তীব্র এবং যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া খেলার জগৎকে কলুষিত হওয়ার হাত থেকে মুক্ত করতে সাহায্য করবে।

Your Opinion

We hate spam as much as you do