টিমের বাস ড্রাইভার ও এক হাউসকিপিংয়ের কর্মীর করোনার রিপোর্ট পজিটিভ আসায় এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে লাল হলুদ শিবিরের প্রস্তুতি জোর ধাক্কা খেল। নয়া কোচ মারিও রিভেরা যদিও এই ঘটনাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন।
মোহনবাগানের পর এবার লাল - হলুদ শিবিরেও করোনার হানা, হোটেল বন্দি খেলোয়াড়রা
আইএসএলে ইস্টবেঙ্গলের দুঃসময় কিছুতেই কাটছে না। একেই এখনও অব্দি একটিও ম্যাচে না জিতে লাস্ট বয়ের তকমা গায়ে সেঁটে গিয়েছে শতবর্ষ পেরিয়ে যাওয়া আশিয়ান - কাপ জয়ী ক্লাবটির গায়ে। তার উপর করোনার থাবায় তিন চারদিন হোটেলবন্দি থাকতে হবে টিমের সবাইকে।
টিমের বাস ড্রাইভার ও এক হাউসকিপিংয়ের কর্মীর করোনার রিপোর্ট পজিটিভ আসায় এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে লাল হলুদ শিবিরের প্রস্তুতি জোর ধাক্কা খেল। নয়া কোচ মারিও রিভেরা যদিও এই ঘটনাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন। এফ সি গোয়া ম্যাচেই তাকে প্রথম ডাগআউটে দেখা যাবে। তাই নতুন কোচের হাত ধরে লাল হলুদ সমর্থকরা ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছেন।
বৃহস্পতিবার বিকেলে আরও একবার গোটা টিমের আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। আক্রান্ত সাপোর্ট স্টাফের থেকে আবার নতুন করে কেউ সংক্রমিত হয়েছে কিনা সেটাই দেখা হচ্ছে। শুক্রবার সকালে সেই রিপোর্ট পাওয়া যাবে। তারপর জানা যাবে শনিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামতে পারবে কিনা এটিকে মোহনবাগান। করোনার জন্য চারজন ফুটবলারকে বাদ দিয়েই শনিবারের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে আবার কেউ সংক্রমিত হলে ম্যাচ ঘিরে ফের অনিশ্চয়তা তৈরি হবে। এদিকে করোনার হানা এবার লাল হলুদ শিবিরেও। শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের একজন সাপোর্ট স্টাফ কোভিড আক্রান্ত হয়েছে। যার জেরে এদিনের অনুশীলন বাতিল করে দেওয়া হয়।
We hate spam as much as you do