অয়ন এখন এক নম্বর প্লেয়ার হিসেবে খেলছে। অয়ন দেশের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করতে চায়। শুধু রায়গঞ্জের মানুষ নন সারা বাংলা অয়নের দিকে চেয়ে আছে।।
উত্তর দিনাজপুরের তারকা অয়ন পাল
ব্যাডমিনটনে রাজ্য চ্যাম্পিয়ন
আজ WestBengal senior badminton championship জিতে নিল রায়গঞ্জের সোনার ছেলে ব্যাডমিনটন তারকা অয়ন পাল।
মাত্র ছয় বছর বয়স থেকে ব্যাডমিন্টন খেলছে অয়ন। কোচ হিমাংশু গোস্বামীর কাছে অয়নের হাতে খড়ি।
প্রথমদিকে শরীর সুস্থ রাখার জন্য বাবা-মা তাকে ব্যাডমিন্টন মাঠে নিয়ে গিয়েছিলেন। তারপর এই খেলাই ওর ধ্যান-জ্ঞান, নেশা হয়ে যায়।
অয়ন এখন রাজ্য ব্যাডমিনটনে একটা উল্লেখযোগ্য নাম। সে এবার রাজ্য সিঙ্গলস চ্যাম্পিয়ন।
এর আগে অনূর্ধ্ব ১৯ সিঙ্গেল টুর্নামেন্টে সে চ্যাম্পিয়ন হয়। ফেব্রুয়ারি মাসে জলপাইগুড়িতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ ডাবলস ও মিক্সড ডাবলস প্রতিযোগিতায় অয়নদের জুটি চ্যাম্পিয়ন হয়।
এছাড়াও দু’বছর আগে "খেলো ইন্ডিয়ায়" অংশ নিয়ে সে ব্রোঞ্জ পেয়েছে। মুম্বইতে স্কুল ন্যাশনাল গেমস সে খেলেছে। এছাড়াও রাজ্য থেকে চ্যাম্পিয়ন হয়ে সে দুবার অনূর্ধ্ব ১৩ ও অনূর্ধ্ব ১৫ বিভাগে ন্যাশনাল গেমসে খেলেছে। মাত্র ১১ বছর বয়সেই সে ন্যাশনাল খেলে। এখন সিনিয়র র্যাাঙ্কিং পাওয়ার জন্য প্রথম টুর্নামেন্টটি খেলছে। এরপর বেঙ্গল সিনিয়র টুর্নামেন্টে সে জিতে নিল।
খেলাধুলোতেই নয়, লেখাপড়াতেও সে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। এখন সে শহরের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ থেকে বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে । মাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর পেয়েছিল। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা-মা। অয়নের বাবা উত্তম পাল উত্তর দিনাজপুর জেলার সিপিআইএম নেতা। মা বীথি পাল গৃহবধূ। উত্তমবাবু বলেন, বলতে দ্বিধা নেই, অয়ন খুব মনোযোগ দিয়ে খেলাধুলো করছে। প্রথমদিকে মা পড়ত, ছেলে শুনত। এভাবেই পড়াশোনা চলত। এখন নিজেই পড়াশোনাটা ধরে নিয়েছে। আর ওকে পড়ার কথা বলতে হয় না।
শরীর শিক্ষার জন্য সঞ্জিত যাদব এবং দেহশ্রী ব্যায়ামাগারের কথা বলতেই হয়।
অয়ন এখন এক নম্বর প্লেয়ার হিসেবে খেলছে। অয়ন দেশের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করতে চায়। শুধু রায়গঞ্জের মানুষ নন সারা বাংলা অয়নের দিকে চেয়ে আছে।।
We hate spam as much as you do