Tranding

03:37 AM - 22 Mar 2026

Home / Sports /  ইউরো- ডামফ্রিসের জোড়া গোলে , নেদারল্যান্ডস নক আউটে , অস্ট্রিয়ার হার

 ইউরো- ডামফ্রিসের জোড়া গোলে , নেদারল্যান্ডস নক আউটে , অস্ট্রিয়ার হার

উটে , অস্ট্রিয়ার হার  আমস্টারডামে প্রবল দাপট দেখিয়ে অস্ট্রিয়াকে ২ গোলে হারিয়ে ইউরোর নক-আউট পর্বে চলে গেল নেদারল্যান্ডস। গ্রুপ সি-র ম্যাচে জোড়া গোল করলেন ডেঞ্জেল ডামফ্রিস

 ইউরো- ডামফ্রিসের জোড়া গোলে , নেদারল্যান্ডস নক আউটে , অস্ট্রিয়ার হার

 ইউরো- ডামফ্রিসের জোড়া গোলে , নেদারল্যান্ডস নক আউটে , অস্ট্রিয়ার হার

 আমস্টারডামে প্রবল দাপট দেখিয়ে অস্ট্রিয়াকে ২ গোলে হারিয়ে ইউরোর নক-আউট পর্বে চলে গেল নেদারল্যান্ডস। গ্রুপ সি-র ম্যাচে জোড়া গোল করলেন ডেঞ্জেল ডামফ্রিস। ১১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৭ মিনিটের মাথায় দুরন্ত গোল ডামফ্রিসের। এবারের ইউরোয় তাঁর তৃতীয় গোল।২০০৮ সালের পর এই প্রথম ইউরোর নক আউট পর্বে ডাচরা। 

বল দখল বা পাস খেলার লড়াইয়ে নেদারল্যান্ডসকে টেক্কা দিলেও আক্রমণ দানা বাঁধেনি অস্ট্রিয়ার।  ম্যাচের ৯ মিনিটে গোল করতে ধাবমান ডামফ্রিসকে অবৈধভাবে ডেভিড আলবা অবৈধভাবে বাধা দিলে পড়ে যান ডাচ উইং-ব্যাক পড়ে যান।  প্রযুক্তির সাহায্যে দেখা যায় ট্যাকলটি করা হয়েছিল বক্সের ভিতর। ফলে পেনাল্টি পায় নেদারল্যান্ডস, হলুদ কার্ড দেখেন আলবা। পেনাল্টি থেকে গোল করে ডাচকে এগিয়ে দেন ডামফ্রিস। 

এরপরও বেশ কয়েকটি ভালো আক্রমণ গড়ে তোলে নেদারল্যান্ডস। ২৪ ও ৪০ মিনিটে গোলের কাছাকাছি পৌঁছে গেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি মেমফ্রিস ডিপে। ভালোভাবে ফিনিশ করতে পারলে প্রথমার্ধেই কয়েক গোলে এগিয়ে থাকত নেদারল্যান্ডস। 

উত্তর ম্যাসেডোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইউরো অভিযান শুরু করা অস্ট্রিয়া এদিন আমস্টারডামে ইওয়ান ক্রুয়েফ অ্যারেনায় বল দখলের লড়াই সমানভাবে চালালেও ডাচ ডিফেন্স বা গোলকিপারকে পরীক্ষার মুখে ফেলতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও  ৬১ মিনিটে একটি অনবদ্য সেভ করেন অস্ট্রিয়ার গোলকিপার ড্যানিয়েল বাচম্যান। যদিও বেশিক্ষণ ডাচদের ব্যবধান বাড়ানো থেকে প্রতিহত করতে পারেনি অস্ট্রিয়া। ডিপে পরিবর্ত হিসেবে নামা ডনিয়েল মালেনকে লক্ষ্য করে বল বাড়ান, সেই বল পেয়ে নিজেই গোল করতে পারতেন মালেন। কিন্তু তা না করে অরক্ষিতভাবে ছুটে আসা ডামফ্রিসকে ডান দিকে বল বাড়ান। ৬৭ মিনিটে বল জালে জড়াতে কোনও ভুল করেননি ডামফ্রিস। অফ সাইডের দাবিতে লাইন্সম্যানের কাছে ছুটে যান বাচম্যান। কিন্তু রিপ্লেতে দেখা যায় মালেন বা ডামফ্রিস কেউই অফ সাইডে ছিলেন না।   অস্ট্রিয়ার গোলকিপার হলুদ কার্ড দেখেন। শেষের দিকে কিছু সুযোগ তৈরি করার মরিয়া প্রয়াস চালালেও কাজের কাজ করতে পারেনি অস্ট্রিয়া।

টানা দ্বিতীয় জয়ে নক আউট পর্ব নিশ্চিত হওয়া নেদারল্যান্ডস সোমবার খেলবে উত্তর ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে। দুই দলেরই ৩ পয়েন্ট থাকলেও বেশি গোল করায় অস্ট্রিয়ার চেয়ে এগিয়ে থেকে দুইয়ে রয়েছে ইউক্রেন। ফলে অস্ট্রিয়া ইউক্রেনকে হারাতে পারলে তবেই পরের রাউন্ডে যেতে পারবে।

 

Your Opinion

We hate spam as much as you do