Tranding

02:49 PM - 23 Mar 2026

Home / Sports / পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু মেয়েদের, মিতালি শচীনের রেকর্ড ছুঁলেন

পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু মেয়েদের, মিতালি শচীনের রেকর্ড ছুঁলেন

আজ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে শচীন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করেছেন মিতালি। শচীনের মতোই ছ’ ছ’টি বিশ্বকাপে খেলে ফেললেন তিনি। মেয়েদের মধ্যে এই কীর্তি প্রথম মিতালিরই। সবমিলিয়ে ধরলে তৃতীয়। শচীন ছাড়াও এর আগে পাকিস্তানের জাভেদ মিয়াদাদ ছ’টি বিশ্বকাপ খেলেছেন।

পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে  বিশ্বকাপ শুরু মেয়েদের,  মিতালি শচীনের রেকর্ড ছুঁলেন

পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে  বিশ্বকাপ শুরু মেয়েদের,  মিতালি শচীনের রেকর্ড ছুঁলেন


বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেন ভারতের মেয়েরা।
চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে দিল মিতালি রাজের দল। ব্যক্তিগত রেকর্ড করলেন মিতালি নিজে। রবিবার নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৪৪ রান তোলে ভারত। হাফ সেঞ্চুরি করেন স্মৃতি মন্ধানা, স্নেহ রানা এবং পূজা ভাস্ত্রাকর। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন নিদা দার এবং নাশরা সান্ধু। 

 

ব্যাট করতে নেমে পর পর উইকেট হারাতে থাকে পাকিস্তানের মেয়েরা। ৪৩ ওভারে মাত্র ১৩৭ রানে অল আউট হয়ে যান তাঁরা। রাজেশ্বরী গায়কোয়াড় ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নেন ঝুলন গোস্বামী এবং স্নেহ রানা। ২০০৫ এবং ২০১৭ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেও হারতে হয়েছে ভারতকে। দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীর জন্য এটাই শেষ সুযোগ। এবার বিশ্বকাপ দেশে আনার জন্য মরিয়া গোটা দল।  আজ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে শচীন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করেছেন মিতালি। শচীনের মতোই ছ’ ছ’টি বিশ্বকাপে খেলে ফেললেন তিনি। মেয়েদের মধ্যে এই কীর্তি প্রথম মিতালিরই। সবমিলিয়ে ধরলে তৃতীয়। শচীন ছাড়াও এর আগে পাকিস্তানের জাভেদ মিয়াদাদ ছ’টি বিশ্বকাপ খেলেছেন। 

Your Opinion

We hate spam as much as you do