তিনি চার ঘণ্টা ১১ মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে স্তিফানোস সিটসিপাস কে হারিয়ে দিলেন । নোভাক জোকোভিচ গত ৫২ বছরে এই প্রথম চার রকমের সব খেতাব দুবার করে জিতলেন ।
টেনিস তারকা নোভাক জোকোভিচ এবছর ফরাসি ওপেন জিতে নিলেন
বিশ্বখ্যাত সারবিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ ফরাসি ওপেন ১৯তম গ্র্যান্ড স্লাম জিতলেন । তিনি চার ঘণ্টা ১১ মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে স্তিফানোস সিটসিপাস কে হারিয়ে দিলেন । নোভাক জোকোভিচ গত ৫২ বছরে এই প্রথম চার রকমের সব খেতাব দুবার করে জিতলেন । বিশ্বের সেরা এই টেনিস তারকা , ২২ বছরের গ্রিক খেলোয়াড় সিটসিপাস কে সহজেই হারিয়ে পুনরায় চ্যাম্পিয়ন হলেন ।
(স্তিফানোস সিটসিপাস)
৩৪ বছরে্রে জোকোভিচ এর আগে ২০১৬ তে ফ্রেঞ্চ ওপেন জেতেন । তিনি ৯ বার অস্ট্রেলীয় ওপেন , ৫ বার উম্বেলদন এবং ৩ বার ইউএস ওপেন জেতেন । তিনি ১৯৬৯ এর রড লিভারের পর প্রথম যিনি বিভিন্ন সময়ে চারটে খেতাবই জেতেন । তিনি গত একশ বছরে বিশ্বের তৃতীয় খেলোয়াড় যার এই শিরোপা আছে ।
We hate spam as much as you do