Tranding

12:15 PM - 22 Mar 2026

Home / Sports / অসাধারণ শতরান ঋষভের 

অসাধারণ শতরান ঋষভের 

শতরান করে দলকে দুর্দান্ত  জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। কিন্তু তাঁর গেমপ্ল্যান কি ছিল ? নিজেই ফাঁস করলেন সেই গোপন কথা।

অসাধারণ শতরান ঋষভের 

অসাধারণ শতরান ঋষভের 

আহমেদাবাদের স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে অসাধারণ শতরান করে ভারতকে শুধু লিডই এনে দিলেন না তরুণ ঋষভ পন্থ বলা যায় প্রায় একার হাতে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাকাও নিশ্চিত করলেন। শুক্রবার পন্থ যখন ব্যাট করতে নামেন তখন ভারতের রান ৪ উইকেট হারিয়ে ৮০। কিছুক্ষণ পরে ফিরে যান রোহিত শর্মাও।গোটা ইনিংসেই সংযত থেকে পাল্টা মারের রাস্তায় হাঁটেননি তিনি। ঋষভকে আউট করার জন্য বারবার রুট বোলার বদল করলেও আউট করা  যায়নি তাকে। শেষ পর্যন্ত ১১৮ বলে ১০১ রান করে ড্রেসিংরুমে ফেরেন তিনি। গোটা ইনিংসে মারেন ১৩টি চার ও ২টি ছয়। দিনের শেষে ভারত ৭ উইকেট হারিয়ে ২৯৪ রান করে। ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন ওয়াশিংটন সুন্দরও। ১১৭ বলে ৬০ রান করেন তিনি। পন্থের ইনিংসের প্রশংসা করে টুইট করেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও।
শতরান করে দলকে দুর্দান্ত  জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। কিন্তু তাঁর গেমপ্ল্যান কি ছিল ? নিজেই ফাঁস করলেন সেই গোপন কথা। পন্থের কথায়, 'আমি ব্যাট করতে যখন আসি, তখন উইকেটে কিছুটা সময় দেওয়া প্রয়োজন বলে মনে করি। এতে পিচ সম্পর্কে স্পষ্ট ধারনা পেয়ে যাই। পরের লক্ষ্য ছিল পার্টনারশিপ গড়ে তোলা। একটি ভালো পার্টনারশিপ হলেই আমরা লিড নিতে পারব নিশ্চিত ছিলাম।'
তিনি আরও বলেন, 'লিড নিয়ে নেওয়ার পর আমার লক্ষ্য ছিল আক্রমণাত্মক ব্যাটিং করা। আর সেটাই করার চেষ্টা করি।'

Your Opinion

We hate spam as much as you do