Tranding

08:18 AM - 22 Mar 2026

Home / Sports / ভারতের ব্যাটিং - লাইনআপে আনতে হবে বদল, ইঙ্গিত ক্যাপ্টেন কোহলির

ভারতের ব্যাটিং - লাইনআপে আনতে হবে বদল, ইঙ্গিত ক্যাপ্টেন কোহলির

কোহলি সাফ জানিয়েছেন : "এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ব্যাটিংয়ের জন্যেই আমাদের এই ভরাডুবি। টেস্ট জিততে দরকার কুড়িটা উইকেট। কিন্তু যদি ব্যাটিং লাইনআপই মুখ থুবড়ে পড়ে তাহলে আর কী করে জিতব আমরা?"।

ভারতের ব্যাটিং - লাইনআপে আনতে হবে বদল, ইঙ্গিত ক্যাপ্টেন কোহলির

ভারতের ব্যাটিং - লাইনআপে আনতে হবে বদল, ইঙ্গিত ক্যাপ্টেন কোহলির


দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো অধরা মাধুরী হয়েই থেকে গেল টিম ইন্ডিয়ার কাছে। আর এই বিপর্যয়ের মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা দুষছেন ভারতের ব্যাটিংকে। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ও দ্বিতীয় ইনিংসে যথাক্রমে অধিনায়ক কোহলির অর্ধশতরান ও উইকেটরক্ষক - ব্যাটসম্যান ঋষভ পন্থের শতরান মর্যাদা পেল না সামগ্রীকভাবে টিমের ব্যাটিং লাইনআপের ভরাডুবির ফলে।


 এইদিন কোহলি সাফ জানিয়েছেন : "এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ব্যাটিংয়ের জন্যেই আমাদের এই ভরাডুবি। টেস্ট জিততে দরকার কুড়িটা উইকেট। কিন্তু যদি ব্যাটিং লাইনআপই মুখ থুবড়ে পড়ে তাহলে আর কী করে জিতব আমরা?"।

 

তাঁর ইঙ্গিত যে বিশেষত পূজারা আর রাহানের দিকে সে নিয়ে কোনো সন্দেহ নেই। দক্ষিণ আফ্রিকায় এই সফরে পূজারার অবদান যথাক্রমে ০,১৬,৩,৫৩,৪৩ ও ৯। রাহানের অবস্থাও তথইবচ - ৪৮,২০,০,৫৮,৯ ও ১! অথচ টিম ম্যানেজমেন্টের হাতে রয়েছে শ্রেয়স আইয়ার, হনুমা বিহারি, শুভমান গিলদের মত বিকল্প। ক্যাপ্টেন কোহলিরও নিজের ব্যাটিং নিয়ে ভাবার সময় এসেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিগত ৩০ টি আন্তর্জাতিক ইনিংসে তাঁর কোনো শতরান নেই।

 

গৌতম গম্ভীর তৃতীয় টেস্টে হনুমা বিহারিকে খেলানোর কথা বলেছিলেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট ইদানিং তারুণ্যের চেয়ে অভিজ্ঞতায় বেশী ভরসা রাখছেন।
কিন্তু দক্ষিণ আফ্রিকায় ভারতের ব্যাটিং লাইনআপে যে ভাবে ধ্বস নামল তা কোচ দ্রাবিড় ও টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতে বাধ্য করবে বলেই মত গাভাস্কার, গম্ভীরদের মত প্রাক্তন তারকাদের।

Your Opinion

We hate spam as much as you do