ইতিহাস গড়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল মরক্কো। গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের ৫ মিনিটেই পিছিয়ে পড়ে। ম্যাচের মাত্র ৫ মিনিটেই অ্যাক্রোব্যাটিক গোলে ফ্রান্সকে এগিয়ে দেন থিও হার্নান্ডেজ। দ্বিতীয়ার্ধে ডেম্বেলের পরিবর্ত হিসেবে নামেন কোলো মুয়ানি।
ফ্রান্সের কাছে রূপকথার দৌড় থামলেও মরক্কোর লড়াই সামনে তৃতীয় স্থানের জন্য
Dec 16, 2022
আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করেছে। রবিবার লুসেইলে তাদের প্রতিপক্ষ কে? তারই পরীক্ষা ছিল আল বায়াত স্টেডিয়ামে। গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের (France) বিরুদ্ধে নেমেছিল আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেওয়া মরক্কো । শক্তিশালী ফ্রান্সের কাছে রূপকথার দৌড় থামল মরক্কোর। বিশ্বকাপের এই পর্যায়ে কোনও দলকেই শক্তিশালী দুর্বল হিসেবে বেছে নেওয়া যায় না। মরক্কোর ‘পার্ক দ্য বাস’ পরিকল্পনা এই ম্যাচের আগে অবধি কাজে লেগেছে। তবে ফ্রান্সের দৌড় থামাতে পারল না অ্যাটলাস লায়ন্সের রক্ষণ। এমাবাপে, অলিভিয়ের জিরো, গ্রিজম্যানরা গোল না করলেও জয়ে বড় ভূমিকা নিলেন। দুটি রেকর্ড গোলে ফ্রান্সের ২-০ জয়। শনিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তৃতীয় স্থানের লড়াইয়ে নামবে মরক্কো।
ইতিহাস গড়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল মরক্কো। গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের ৫ মিনিটেই পিছিয়ে পড়ে। ম্যাচের মাত্র ৫ মিনিটেই অ্যাক্রোব্যাটিক গোলে ফ্রান্সকে এগিয়ে দেন থিও হার্নান্ডেজ। দ্বিতীয়ার্ধে ডেম্বেলের পরিবর্ত হিসেবে নামেন কোলো মুয়ানি।
মাঠে নামার ৪৪ সেকেন্ডের মধ্যেই ব্যবধান বাড়ান কোলো মুয়ানি। অ্যাটলাস লায়ন্সের গর্জন থামিয়ে ফাইনালে ফ্রান্স।
রবিবার লুসেইলে লিও মেসির আর্জেন্টিনার সামনে এমবাপের ফ্রান্স।
মরক্কো এক ঝাঁক সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ। তাদের লড়াই কুর্নিশ জানানোর মতোই। হারের মধ্যেও ফুটবল প্রেমীদের গর্ব মরক্কোর জন্য।
মরক্কোর প্রথম একাদশ ছিল
মিরাকলের প্রত্যাশায় ফ্রান্সের বিরুদ্ধে মরক্কোর প্রথম একাদশ- বোনো, হাকিমি, মাজরাউ, অমরাবত, আগুয়ের, সেস, জিয়েচ, ওনাহি, বোফল, এল ইয়ামিক, এন নেসি
ম্যাচের মাত্র ৫ মিনিটেই এগিয়ে গেল গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। কাঁধের উচ্চতার বল, বাঁ পায়ের অ্যাক্রোব্য়াটিক শট থিও হার্নান্ডেজের। গোল শোধের সুযোগ এলেও যদিও ওনাহির শট বাঁচিয়ে দিলেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস।
দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমে প্রথম আন্তর্জাতিক গোল দিলেন কোলো মুয়ানির। মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মধ্যেই ফ্রান্সকে ২-০ এগিয়ে দিলেন কোলো মুয়ানির ।
এবার তৃতীয় স্থানের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে মরক্কো।
We hate spam as much as you do