Tranding

06:50 AM - 22 Mar 2026

Home / Sports / কমনওয়েলথে ভারতকে প্রথম সোনা এনে দিলেন মীরাবাই চানু, প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

কমনওয়েলথে ভারতকে প্রথম সোনা এনে দিলেন মীরাবাই চানু, প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

কমনওয়েলথে নিজের তৃতীয় পদক জেতেন মীরাবাই। ক্লিন অ্যান্ড জার্কে নিজের দ্বিতীয় প্রচেষ্টায় ১১৩ কেজি তোলেন চানু। তৃতীয় চেষ্টায় ১১৫ কেজি তোলার চেষ্টা করেন। কিন্তু সফল হননি। তবে সেটা পদক জয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। তার আগেই সোনা নিশ্চিত করেন মণিপুরী তারকা।

কমনওয়েলথে ভারতকে প্রথম সোনা এনে দিলেন মীরাবাই চানু, প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

কমনওয়েলথে ভারতকে প্রথম সোনা এনে দিলেন মীরাবাই চানু, প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
 

৩০ জুলাই ২০২২    

প্রত্যাশা অনুসারেই ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন মীরাবাই চানু। মোট ২০১ কেজি তুলে গেমস রেকর্ড গড়লেন ভারতের মহিলা ভারোত্তোলক। ভারোত্তোলনের হাত ধরে কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন পদকের হ্যাটট্রিক ভারতের। কমনওয়েলথে নিজের তৃতীয় পদক জেতেন মীরাবাই। ক্লিন অ্যান্ড জার্কে নিজের দ্বিতীয় প্রচেষ্টায় ১১৩ কেজি তোলেন চানু। তৃতীয় চেষ্টায় ১১৫ কেজি তোলার চেষ্টা করেন। কিন্তু সফল হননি। তবে সেটা পদক জয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। তার আগেই সোনা নিশ্চিত করেন মণিপুরী তারকা। শনিবার এর আগে ভারোত্তোলনেই জোড়া পদক এসেছিল। ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন সঙ্কেত সারগার। ৬১ কেজিতে ব্রোঞ্জ পান গুরুরাজা পূজারী।


কমনওয়েলথে সোনা জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চানুকে অভিনন্দন জানান। তিনি লেখেন, 'অনবদ্য মীরাবাই চানু আরও একবার দেশকে গর্বিত করলেন। বার্মিংহ্যামে সোনা জিতে নতুন গেমস রেকর্ড সৃষ্টি করার জন্য প্রত্যেক ভারতীয় উৎফুল্ল। ওর সাফল্য অসংখ্য ভারতীয়কে উদ্বুদ্ধ করবে। বিশেষ করে উঠতি অ্যাথলিটদের।' তাঁর কোচ এবং পরিবারকে সোনা উৎসর্গ করলেন মীরাবাই। টোকিও অলিম্পিকে এই একই বিভাগে রুপো জিতেছিলেন চানু। ২০১৪ গ্লাসগোতে কমনওয়েলথে প্রথম পদক মীরাবাইয়ের। ৪৮ কেজি বিভাগে রুপো জিতেছিলেন। ২০১৮ গোল্ড কোস্টে একই বিভাগে সোনা জেতেন। এবার অন্য বিভাগে নেমেছিলেন চানু। কিন্তু রেজাল্ট অপরিবর্তিত। সুদূর বিদেশে দেশের স্বপ্নপূরণ করলেন পদ্মশ্রী, ধ্যানচাঁদ খেলরত্ন পাওয়া ভারতের মহিলা ভারোত্তোলক।

Your Opinion

We hate spam as much as you do