Tranding

08:19 AM - 22 Mar 2026

Home / Sports / আইএসএলে ট্র্যাজিক হিরো মোহনবাগান !

আইএসএলে ট্র্যাজিক হিরো মোহনবাগান !

এদিন রয় কৃষ্ণার সৌজন্যে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ১ গোলের ব্যবধানে জিতলেও প্রথম লেগে ৩ - ১ গোলে হারের জেরে আইএসএলের প্লে - অফ থেকেই বিদায় হয়ে গেল পাল - তোলা নৌকের। আজ মোহনবাগানকে ৩ গোলের ব্যবধানে জিততেই হত। তাই ম্যাচের প্রারম্ভিক পর্ব থেকেই অল আউট ঝাঁপায় হুয়ান ফেরান্দোর ছেলেরা। আর হায়দ্রাবাদ স্বাভাবিক ভাবেই রক্ষনাত্মক খেলে।

আইএসএলে ট্র্যাজিক হিরো মোহনবাগান !

আইএসএলে ট্র্যাজিক হিরো মোহনবাগান !                              

 

মোহনাবাগানে এখন শুধুই হতাশা আর লজ্জার কলঙ্ক। নির্বাচন ঘিরে ন্যক্কারজনক হাতাহাতি ইতিমধ্যেই শতাব্দীপ্রাচীন ক্লাবটির গরিমা ধূলোয় মিশিয়ে দিয়েছে। আর তারপর এদিন জিতেও আইএসএল জেতার স্বপ্ন শেষ। 


সবমিলিয়ে মোহনবাগান সমর্থকদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে।  এদিন রয় কৃষ্ণার সৌজন্যে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ১ গোলের ব্যবধানে জিতলেও প্রথম লেগে ৩ - ১ গোলে হারের জেরে আইএসএলের প্লে - অফ থেকেই বিদায় হয়ে গেল পাল - তোলা নৌকের। আজ মোহনবাগানকে ৩ গোলের ব্যবধানে জিততেই হত। তাই ম্যাচের প্রারম্ভিক পর্ব থেকেই অল আউট ঝাঁপায় হুয়ান ফেরান্দোর ছেলেরা। আর হায়দ্রাবাদ স্বাভাবিক ভাবেই রক্ষনাত্মক খেলে। 


এদিন ২২ মিনিটেই প্রথম গোলের সন্ধান পেয়ে গেছিলেন রয় কৃষ্ণরা। তবে লিস্টনের শট অল্পের জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর একটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হন লিস্টনরা। ওগবেচের হাতে বল লাগলেও রেফারি ভ্রূক্ষেপ করেন নি। এরপর হাফটাইমের আগে হায়দ্রাবাদ কর্নার থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পায়। কিন্তু ইয়াসিরের ক্রসের মর্যাদা দিতে ব্যর্থ হন অনিকেত। 


এরপর হুগো বুমোস ক্ষমার অযোগ্য অপরাধ করেন। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বাইরে মেরে বসেন মোহনবাগানের ব্লু - আইড বয়। এখানে উল্লেখ্য, হুগো একশো শতাংশ ম্যাচ ফিট ছিলেন না। তবে ম্যাচটি ডু অর ডাই হওয়ায় ফেরান্দো তাঁকে নামাতে বাধ্য হন। দ্বিতীয়ার্ধেও হায়দ্রাবাদ এফসি  কে ইতালির পৃথিবীবিখ্যাত  'কাতানেসিও' স্টাইলেই খেলতে দেখা যায়। ৫১ মিনিটে রয় কৃষ্ণ দিনের সেরা সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন। প্রবীর দাসের ক্রস অরক্ষিত অবস্থায় পেয়েও তিনি গোলরক্ষকের হাতে মেরে বসেন। 

 

এরপর আক্রমনের ঝাঁঝ আরও বাড়িয়ে দেন রয় কৃষ্ণ - লিস্টন কোলাসোরা হিটলারের 'ব্লিৎসক্রিগ' স্টাইলে ঝড়ের গতিতে একের পর এক আক্রমণ শানিয়ে যায় সবুজ - মেরুন ব্রিগেড। ৭৯ মিনিটে লিস্টনের ক্রস থেকে বহু কাঙ্খিত গোলটি করেন রয় কৃষ্ণ। কিন্তু ফিজির তারকা অনেক দেরি করে ফেলেন। কারণ এরপর গোল না বাড়ায় দুই লেগ মিলিয়ে ৩ - ২ গোলে হেরে বিদায় নিশ্চিত হয়ে যায় মোহনবাগানের।                           


এটিকে মোহনবাগান : অমরিন্দর, সন্দেশ (মনবীর), প্রীতম, শুভাশিস, জনি, বুমো, ম্যাকহিউ, প্রবীর, লিস্টন, কিয়ান নাসিরি, রয় কৃষ্ণ

Your Opinion

We hate spam as much as you do