পেত্রাতোসের হ্যাটট্রিকে আইএসএলের দ্বিতীয় ম্যাচে প্রবলভাবে ঘুরে দাঁড়াল এটিকে মোহনবাগান। ঘরের মাঠে এগিয়ে থেকেও চেন্নায়িনের বিরুদ্ধে হেরে আইএসএলে অভিযান শুরু করেছিল সবুজ মেরুন। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে থেকেও ৫-২ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ল সবুজ মেরুন।
ISL এ ৫-২ গোল এটিকে মোহনবাগানের কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে রেকর্ড পেত্রাতসের হ্যাট্রিক
Oct 16, 2022
আইএসএলে নিজেদের দ্বিতীয় তথা প্রথম অ্যাওয়ে ম্যাচেই বড় জয় ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান। পিছিয়ে পড়েও কেরালা ব্লাস্টার্সকে হারাল ৫-২ গোলে। কোচিতে অনুষ্ঠিত এই ম্যাচে বিরতিতে ২-১ গোলে এগিয়ে ছিল জুয়ান ফেরান্দোর দল। এদিন হ্যাটট্রিক করলেন দিমিত্রি পেত্রাতস। বাকি গোল দুটি জনি কাউকো ও লেনি রডরিগেজের।
পেত্রাতোসের হ্যাটট্রিকে আইএসএলের দ্বিতীয় ম্যাচে প্রবলভাবে ঘুরে দাঁড়াল এটিকে মোহনবাগান। ঘরের মাঠে এগিয়ে থেকেও চেন্নায়িনের বিরুদ্ধে হেরে আইএসএলে অভিযান শুরু করেছিল সবুজ মেরুন। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে থেকেও ৫-২ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ল সবুজ মেরুন। কোচির মাঠে কেরালা ব্লাস্টার্সকে সমর্থন করতে গ্যালারি ছিল ঠাসা। তবে ঘরের ম্যাচের সমর্থন, ওই শব্দব্রহ্ম কাজে এল না হুয়ান ফেরান্দোর দলের বিরুদ্ধে। কেরালার জালে পাঁচবার বল জড়াল কলকাতার দলটি। তিনটি পেত্রাতোসের। একটি করে গোল জনি কাউকো এবং লেনি রড্রিগেজের। রেকর্ড বলছে অতীতে চার বারের চেষ্টায় এটিকে মোহনবাগানকে আইএসএলে কখনও হারাতে পারেনি কেরালা ব্লাস্টার্স। এবারও সেই রেকর্ড অক্ষত রইল।
অথচ ম্যাচের শুরুটা হয়েছিল একদম অন্যভাবে। ঘরের মাঠে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেত শুরু করে ইভান, আদ্রিয়ান লুনারা। ফলও মেলে হাতেনাতে কোচি স্টেডিয়ামকে উদ্বেল করে ম্যাচ শুরুর ছয় মিনিটের মধ্যে এটিকে মোহনবাগানের জালে বল জড়ান ইভান। পিছিয়ে পড়েও দমে যায়নি ফেরান্দোর দল। ২৬ মিনিটে হুগো বুমোসের পাস থেকে প্রথম গোল দিমিত্রি পেত্রাতোসের। গোল শোধ করে মোহনবাগানের আক্রমণে ঝাঁঝ দ্বিগুণ হয়ে যায়। ৩৮ মিনিটে এগিয়ে যায় কলকাতার দলটি। মনবীর সিংয়ের পাস থেকে জোরালো শটে দ্বিতীয় গোল জনি কাউকোর। ২-১ ব্যবধানে বিরতিতে যায় দুটি দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বজায় রেখেছিল এটিকে মোহনবাগান। দ্বিতিয়ার্ধ শুরুর কয়েক মিনিটের মধ্যে গোল খেতে খেতে বেঁচে যায় মোহনবাগান। লুনার হেড বাঁচিয়ে দেন বিশাল কাইথ। ৬২ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় ও এটিকে মোহনবাগানের হয়ে তৃতীয় গোলটি করে যান পেত্রাতোস। ম্যাচে বেশ কয়েকটি ভালো সেভ করেন বিশাল। তবে ম্যাচের ৮০ মিনিটের মাথায় তাঁর বড়সড় ভুলে গোল করে যায় কেরালা ব্লাস্টার্স। এটিকে মোহনবাগানের গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে বল গোলে ঢুকে যায়। কেরালা ব্যবধান কমালেও তাতে সমস্যা হয়নি। বরং ৮৮ মিনিটে পেত্রাতোসের বাড়ানো পাস থেকে চতুর্থ গোলটি করেন লেনি রড্রিগেজ। ইনজুরি টাইমে ব্যক্তিগত তৃতীয় ও দলের হয়ে পঞ্চম গোলটি করে কোচির মাঠকে স্তব্ধ করে দেন পেত্রাতোস।
We hate spam as much as you do