Tranding

01:49 AM - 21 Jun 2026

Home / Sports / আবার প্যারালিম্পিকে ইতিহাস সুমিত আন্তিল জ্যাভলিনে সোনা আনল

আবার প্যারালিম্পিকে ইতিহাস সুমিত আন্তিল জ্যাভলিনে সোনা আনল

চলতি প্য়ারালিম্পিকে দুর্দান্ত ফর্মে ভারতীয় অ্যাথলিটরা। ইতিমধ্যেই শুটিংয়ে সোনা জিতে নজির গড়েছেন অবনী লেখারা। এবার পুরুষদের জ্যাভলিনের (F64) ইভেন্টে বিশ্বের বাকি অ্যাথলিটদের পিছনে ফেলে এক নম্বর হয়ে গেলেন সুমিত

আবার প্যারালিম্পিকে ইতিহাস সুমিত আন্তিল জ্যাভলিনে সোনা আনল

আবার প্যারালিম্পিকে ইতিহাস সুমিত আন্তিল জ্যাভলিনে সোনা আনল

 
প্রথম ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার হিসেবে অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। ফের টোকিও থেকে এই ইভেন্টেই এল সোনা। এবার প্যারালিম্পিয়ান সুমিত আন্তিল গর্বিত করলেন দেশকে। রেকর্ড গড়ে দেশকে স্বর্ণপদক এনে দিলেন তিনি।

 

চলতি প্য়ারালিম্পিকে দুর্দান্ত ফর্মে ভারতীয় অ্যাথলিটরা। ইতিমধ্যেই শুটিংয়ে সোনা জিতে নজির গড়েছেন অবনী লেখারা। এবার পুরুষদের জ্যাভলিনের (F64) ইভেন্টে বিশ্বের বাকি অ্যাথলিটদের পিছনে ফেলে এক নম্বর হয়ে গেলেন সুমিত। ফাইনালের মঞ্চে এক নয়, দুই নয়, তিন-তিনবার বিশ্ব রেকর্ড গড়লেন সুমিত।

 

Your Opinion

We hate spam as much as you do