বাছাই পর্বে ইতালি-পর্তুগাল ম্যাচের অপেক্ষায় বসে ছিল সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। কিন্তু সেই রোমহর্ষক ম্যাচের আগেই অঘটন। নর্থ ম্যাসেডোনিয়ার কাছে ০-১ গোলে হেরে গেল ইতালি। ৯০ মিনিটে গোল করতে পারেনি মানচিনির দল। উল্টে ইনজুরি টাইমে গোল হজম করে আজুরিরা। অন্যদিকে তুরস্ককে ৩-১ গোলে হারায় পর্তুগাল।
কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইতালি, পর্তুগাল থেকে গেল
রোনাল্ডো ফ্যানদের জন্য সুখবর। কাতার বিশ্বকাপে পর্তুগিজ তারকাকে দেখা যাওয়ার সম্ভাবনা বাড়ল। বিশ্বকাপের মূলপর্বে খেলার দোরগোড়ায় রোনাল্ডোর পর্তুগাল। কিন্তু অন্যদিকে বিশ্বকাপের বাছাই পর্বে ঘটে গেল বড় অঘটন। অখ্যাত নর্থ ম্যাসেডোনিয়ার কাছে হেরে বিশ্বকাপের মূলপর্ব থেকে ছিটকে গেল ইতালি। পরপর দুটো বিশ্বকাপে নেই ইউরো চ্যাম্পিয়নরা। রাশিয়া বিশ্বকাপের পর কাতারেও দেখা যাবে না রবার্তো মানচিনির দলকে। চার বছর আগের বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। ১৯৫৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে ছিল না আজুরিরা। এবার ঘরের মাঠে আলেকজান্ডার ত্রাজকভস্কির গোলে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ ইতালির। যোগ্যতা অর্জন পর্বে সরাসরি কাতার বিশ্বকাপের ছাড়পত্র জোগাড় করতে না পারায় বাছাই পর্ব খেলতে হচ্ছে পর্তুগাল এবং ইতালিকে।
এই দুই দলের মধ্যে একটা দলেরই বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার কথা।
বাছাই পর্বে ইতালি-পর্তুগাল ম্যাচের অপেক্ষায় বসে ছিল সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। কিন্তু সেই রোমহর্ষক ম্যাচের আগেই অঘটন। নর্থ ম্যাসেডোনিয়ার কাছে ০-১ গোলে হেরে গেল ইতালি। ৯০ মিনিটে গোল করতে পারেনি মানচিনির দল। উল্টে ইনজুরি টাইমে গোল হজম করে আজুরিরা। অন্যদিকে তুরস্ককে ৩-১ গোলে হারায় পর্তুগাল। ম্যাচের ১৫ মিনিটে দলকে এগিয়ে দেন অটাভিও। বিরতির আগে দ্বিতীয় গোলটি করেন দিয়েগো জটা। একেবারে অন্তিমলগ্নে ৩-১ করেন নুনেস। রোনাল্ডো গোল না পেলেও তাঁর পারফরমেন্স নজর কেড়েছে। গোলের কান্ডারী তিনিই। ইতালি হারায় বিশ্বকাপের মূলপর্বের রাস্তা কিছুটা মসৃণ হল রোনাল্ডোদের। পরের ম্যাচে নর্থ ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে খেলতে হবে পর্তুগালকে। অনামী প্রতিপক্ষকে হারাতে পারলেই মিলবে কাতার বিশ্বকাপের টিকিট।
We hate spam as much as you do