পুলিশের অনুমান বুধবার রাতে আত্মহত্যা করেছেন রীতিকা। পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁকে। ‘দঙ্গল’ খ্যাত গীতা এবং ববিতা ফোগটের তুতো বোন রীতিকা। রাজস্থানের ভরতপুরে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রীতিকা। সেখানে ফাইনালে ১ পয়েন্টের জন্য হেরে যান তিনি।
এক পয়েন্টে হারের দুঃখে আত্মহত্যার পথ বেছে নিলেন ‘দঙ্গল গার্লে’র বোন রীতিকা ফোগট
হরিয়ানা পুলিশের তরফে বৃহস্পতিবার জানানো হয় তারা কুস্তিগির রীতিকা ফোগটের মৃত্যুর তদন্ত শুরু করেছে। হরিয়ানা পুলিশের ডিএসপি রাম সিংহ বিষ্ণোই এই কথা জানিয়েছেন।পুলিশের অনুমান বুধবার রাতে আত্মহত্যা করেছেন রীতিকা। পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁকে। ‘দঙ্গল’ খ্যাত গীতা এবং ববিতা ফোগটের তুতো বোন রীতিকা। রাজস্থানের ভরতপুরে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রীতিকা। সেখানে ফাইনালে ১ পয়েন্টের জন্য হেরে যান তিনি। সেই কারণেই আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ।ডিএসপি রাম সিংহ বলেন, “ববিতা ফোগটের বোন রীতিকা ফোগট, ১৭ মার্চ আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। রাজস্থানে একটি প্রতিযোগিতায় হেরে যান তিনি। মনে করা হচ্ছে সেই হতাশা থেকেই এমন করেছেন তিনি। তদন্ত চলছে।”
পরিবারের এক সদস্য হরবীন্দ্র ফোগট বলেন, “গোটা ঘটনায় বিস্মিত পরিবার। একটি ম্যাচে হারের পরিণতি যে এই রকম হতে পারে, তা কেউ ভাবতেও পারেননি।”
দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত মহাবীর সিংহ ফোগটের ছাত্রী ছিলেন রীতিকা। জানা গিয়েছে ভরতপুরে উপস্থিত ছিলেন মহাবীরও। রাজস্থানের ঝুনঝুনু এলাকার বাসিন্দা রীতিকা। গত ৫ বছর ধরে তিনি মহাবীরের অধীনে অনুশীলন করছিলেন।
সোমবার রাতে মহাবীর সিং ফোগটের বাড়ি থেকেই উদ্ধার করা হয় রীতিকার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হলেও গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ।
We hate spam as much as you do