ক্লাব যদি চ্যাম্পিয়নস লীগের যোগ্যতা অর্জন না করতে পারে অর্থাৎ প্রিমিয়ার লীগে প্রথম চারে শেষ না করতে পারে তবে পর্তুগীজ মহাতারকা আর ওল্ড ট্রাফোর্ডে থাকবে না। আর তাঁর পরবর্তী গন্তব্য হিসেবে উঠে আসছে পিএসজির নাম যা বাস্তবায়িত হলে ফুটবল প্রেমীদের সেই বহু প্রতিক্ষিত 'মেসি - রোনাল্ডোর' যুগলবন্দি দেখা যাবে।
ফুটবলপ্রেমীদের বহু প্রতিক্ষিত 'মেসি - রোনাল্ডোর' যুগলবন্দি
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ডার্বিতে তাঁকে স্কোয়াডে রাখেননি কোচ রালফ রাগনিক। চোট নাকি ট্যাকটিকাল কারণে, সেটা নিয়ে এখনও ফুটবল মহলে ধোঁয়াশা। তারউপর সপরিবারে পর্তুগালে ফিরে যাওয়া নিয়ে দানা বাঁধছে বিতর্ক।
মোদ্দা কথা, ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর দ্বিতীয় ইনিংস আর মধুরেণ সমাপয়েৎ হল না। অথচ ওল্ড ট্রাফোর্ড এ তাঁর দ্বিতীয় ইনিংসে 'রোনাল্ডোচিত' সূচনাই হয়েছিল। '২০০৩ - ২০০৮' ফারগুসন জমানার সেই ঝাঁঝ না দেখা গেলেও একের পর এক গোল করে 'ফিনিসার' রোনাল্ডোর পুনরুত্থানের আভাস দিচ্ছিলেন। কিন্তু সময় যতই গড়িয়েছে ততই রোনাল্ডো ও ম্যানচেস্টার ইউনাইটেড, উভয়েই ম্রিয়মান হয়ে গেছেন। কোনও ফর্মুলাতেই আর ব্যর্থতার কানাগলি থেকে বেরিয়ে আসতে পারছেন না রালফ রাগনিকের ছেলেরা। এছাড়া গেগেনপ্রেসিংয়ের জনক রালফ 'বৃদ্ধ' রোনাল্ডোকে আর বাড়তি গুরুত্ব দিতে নারাজ। তাই লাল ম্যানচেস্টারে রোনাল্ডো মোটেই প্রসন্ন নন।
ক্লাব যদি চ্যাম্পিয়নস লীগের যোগ্যতা অর্জন না করতে পারে অর্থাৎ প্রিমিয়ার লীগে প্রথম চারে শেষ না করতে পারে তবে পর্তুগীজ মহাতারকা আর ওল্ড ট্রাফোর্ডে থাকবে না। আর তাঁর পরবর্তী গন্তব্য হিসেবে উঠে আসছে পিএসজির নাম যা বাস্তবায়িত হলে ফুটবল প্রেমীদের সেই বহু প্রতিক্ষিত 'মেসি - রোনাল্ডোর' যুগলবন্দি দেখা যাবে। পিএসজি সূত্রে খবর যে এম্বাপের বদলি হিসেবে তাঁরা CR7 কে চাইছেন। এখানে উল্লেখ্য, ফরাসী মহাতারকার রিয়েল মাদ্রিদে যাওয়া পাকা। তাই তাঁর বিকল্প হিসেবে নাসির আল খলিফির দলের প্রথম পছন্দ রোনাল্ডো।
এছাড়া আর এক ম্যান ইউ তারকা রাশফোর্ড ও পিএসজির রাডারে রয়েছে। মারাদোনা - পেলের ক্ষেত্রে যা হয়নি তা যদি মেসি - রোনাল্ডোর ক্ষেত্রে হয় তবে তা ফুটবল প্রেমীদের কাছে নিঃসন্দেহে এই শতাব্দীর সব চেয়ে বড় চমক হবে। দুই মহারথীই ফুটবল জীবনের সায়াহ্নে। এই সুযোগ আর আসবে না। ফুটবল প্রেমীরা তাই উত্তেজনায় ফুটছেন।
We hate spam as much as you do