Tranding

10:09 PM - 06 May 2026

Home / Sports / ইষ্টবেঙ্গল শ্রী সিমেন্টের ঝগড়া মেটাতে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী

ইষ্টবেঙ্গল শ্রী সিমেন্টের ঝগড়া মেটাতে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী

চুক্তিপত্র নিয়ে বিবাদের জেরে স্পনসর শ্রী সিমেন্টের সঙ্গে ছিন্ন হয়ে আইসিএল আদৌ খেলা যাবে কিনা তা নিয়েই প্রশ্নচিহ্ন হয়ছিল ইষ্টবেঙ্গল ক্লাবে।

ইষ্টবেঙ্গল শ্রী সিমেন্টের ঝগড়া মেটাতে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী

ইষ্টবেঙ্গল শ্রী সিমেন্টের ঝগড়া মেটাতে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী 
 

আজকে নবান্নে ইষ্টবেঙ্গল ও শ্রী সিমেন্টের কর্তাদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা ব্যানার্জী। চুক্তিপত্র নিয়ে বিবাদের জেরে স্পনসর শ্রী সিমেন্টের সঙ্গে ছিন্ন হয়ে আইসিএল আদৌ খেলা যাবে কিনা তা নিয়েই প্রশ্নচিহ্ন হয়ছিল ইষ্টবেঙ্গল ক্লাবে। 


সেখানেই মিলেছে সমাধান সূত্র। শ্রী সিমেন্টের সঙ্গেই গাটছাঁড়া বেঁধে মাঠে নামবে ইষ্টবেঙ্গল। বৈঠকে ইষ্টবেঙ্গলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিতু সরকার সহ বেশ কয়েকজন কর্মকর্তা। 

নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শ্রী সিমেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন ইষ্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবের আইএসএলে খেলা উচিৎ। গত কয়েক মাস ধরে টালবাহানার পর নবান্নে ইষ্টবেঙ্গলের সঙ্গে সম্পর্কছিন্ন করবার চিঠি পাঠিয়েছিল শ্রী সিমেন্ট। শেষমুহূর্তে শ্রী সিমেন্টের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে স্পষ্টতই বিরক্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই সক্রিয় হয়ে জট কাটালেন তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত শ্রী সিমেন্টের প্রতিনিধী জানান দীর্ঘ নয় মাস ধরে আলাপ আলোচনাতেও মিলছিল না সমাধান সূত্র।

শেষ অব্ধি মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখছেন তারা। এই বারের আইএসএলে শ্রী সিমেন্টের স্পনসরেই  খেলবে ইষ্টবেঙ্গল। এরপর দুই পক্ষের প্রতিনিধীদের সঙ্গেই ছবি তোলেন মুখ্যমন্ত্রী। রাত্রে বেলা বাড়ি ফিরে চিংড়ির মালাইকারি খাবে বলেও জানিয়েছেন তিনি। ইষ্টবেঙ্গলের প্রতিনিধি ইলিশের কথা তুলতেই জানান এইবছর প্রচুর ইলিশ উঠেছে বাজারে।

Your Opinion

We hate spam as much as you do