গতবার জিতেছিলেন রুপো। এবার ব্রোঞ্জ। পরপর দুটি অলিম্পিকে পদক জয়। কুস্তিগীর সুশীল কুমারের পর ব্যক্তিগত ইভেন্টে এই নজির গড়লেন পিভি সিন্ধু। আর এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এল তিনটি পদক।
ভারতের ব্রোঞ্জ, পিভি সিন্ধুর পদক জয়
টোকিও অলিম্পিকে আবার নারীশক্তির হাত ধরেই পদক এল ভারতে।
সমস্ত দুঃখ ভুলে সিন্ধু একেবারে চেনা ছন্দে। প্রতিপক্ষকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে ভারতের হয়ে তৃতীয় পদক পেলেন পিভি সিন্ধু। চানু, লভলীনার পর তৃতীয় ভারতীয় হিসেবে টোকিও অলিম্পিকে পদক জিতলেন পিভি সিন্ধু।
এদিন শুরু থেকেই ছিলেন চেনা ছন্দে। যেই ছন্দে পিভি সিন্ধুকে দেখা গিয়েছিল গোটা অলিম্পিকে। প্রতিপক্ষকে খুনে মেজাজে কোনঠাসা করে স্ট্রেট গেমে ম্যাচ জেতা। চিনের প্রতিপক্ষ হে বিং জিয়াওয়ের বিরুদ্ধে প্রথম গেমে শুরু থেকেই এগিয়ে ছিলেন হায়দরাবাদী শাটলার। শেষপর্যন্ত ২১-১৩ ফলে প্রথম গেম জিতে নেন সিন্ধু। মাত্র ২৩ মিনিটেই প্রথম গেম পকেটে পুরে নেন সিন্ধু।
দ্বিতীয় গেমেও সেই এক মেজাজ। কখনও RALLY করিয়ে, কখনও কোর্ট জুড়ে খেলিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করাচ্ছিলেন হায়দরাবাদী শাটলার। আর এদিন হায়দরাবাদী এক একটা বিষাক্ত স্ম্যাশের কাছে অসহায় আত্মসমর্পণ করছিলেন চিনের প্রিতপক্ষ। দ্বিতীয় গেমেও দুরন্ত জয়। ২১-১৫ ফলে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন পিভি সিন্ধু। ৫২ মিনিটেই ব্রোঞ্জ জিতলেন সিন্ধু।
গতবার জিতেছিলেন রুপো। এবার ব্রোঞ্জ। পরপর দুটি অলিম্পিকে পদক জয়। কুস্তিগীর সুশীল কুমারের পর ব্যক্তিগত ইভেন্টে এই নজির গড়লেন পিভি সিন্ধু। আর এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এল তিনটি পদক। তারমধ্যে লভলীনা ব্রোঞ্জ নিশ্চিত করেছেন। এরপর দেখা যাক সোনা বা রুপো হতেও পারে। নারীশক্তির হাতেই যে এখন অলিম্পিকে ভারতের পদক ভাগ্য
We hate spam as much as you do