Tranding

05:19 AM - 22 Mar 2026

Home / Sports / বাড়ছে সংক্রমণ,সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত SAI এর

বাড়ছে সংক্রমণ,সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত SAI এর

বেঙ্গালুরুতে অবস্থিত SAI এর প্রশিক্ষণ কেন্দ্রে ২১০ জন ব্যক্তির (৩৫ জন কোচ, ১৭৫ জন অ্যাথলেট) ৱ্যান্ডম টেস্ট করা হয়। এদের মধ্যে একাধিক ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে যাদের মধ্যে বিভিন্ন জাতীয় মিটে অংশগ্রহণ করা ৩৫ জন জুনিয়র অ্যাথলেট ছিলেন।

বাড়ছে সংক্রমণ,সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত SAI এর

বাড়ছে সংক্রমণ,সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত SAI এর

সোমবারই দেশে আক্রান্তের সংখ্যা ১,৭০,০০০ ছাড়িয়েছে। এরই মাঝে খেলোয়াড়দের নিরাপত্তার খাতিরে কলকাতায় সল্টলেক সহ দেশজুড়ে ছড়িয়ে থাকা ৬৭ টি প্রশিক্ষণ কেন্দ্র আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)।

SAI কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে : "করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে রোজ। খেলোয়াড়দের নিরাপত্তার খাতিরে সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে ও বিভিন্ন রাজ্য সরকারের নির্দেশানুসারে আমরা আপাতত আমাদের ৬৭ টি প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করতে বাধ্য হচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে প্রশিক্ষণ কেন্দ্রগুলি খোলার প্রক্রিয়া শুরু হবে।"

বেঙ্গালুরুতে অবস্থিত SAI এর প্রশিক্ষণ কেন্দ্রে ২১০ জন ব্যক্তির (৩৫ জন কোচ, ১৭৫ জন অ্যাথলেট) ৱ্যান্ডম টেস্ট করা হয়। এদের মধ্যে একাধিক ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে যাদের মধ্যে বিভিন্ন জাতীয় মিটে অংশগ্রহণ করা ৩৫ জন জুনিয়র অ্যাথলেট ছিলেন।

এরপর মধ্যপ্রদেশের ভোপাল প্রশিক্ষণ কেন্দ্রে ২৪ জন খেলোয়াড় ও ১২ জন সাপোর্ট স্টাফ আক্রান্ত হন। তারপরেই SAI কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। তারা কড়া প্রোটোকল বেঁধে দেন যেখানে প্রত্যেক খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সাপ্তাহিক কোভিড টেস্ট সহ আরও অনেক বিষয়ের কথা বলা হয়েছে। এবং আপাতত সাময়িকভাবে সমস্ত কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত নেন। প্র্যাকটিস বন্ধের ফলে খেলোয়াড়দের প্রস্তুতি জোর ধাক্কা খেল।
তাই তাঁরা ময়দানে ফিরে আসার জন্যে অধীর আগ্রহ অপেক্ষা করছেন।

Your Opinion

We hate spam as much as you do