Tranding

10:24 AM - 22 Mar 2026

Home / Sports / প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি -- ইউনাইটেডের হার

প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি -- ইউনাইটেডের হার

ইউনাইটেডের হারে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি লেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যাঞ্চেসটার ইউনাইটেড ২-১ গোলে  হেরে যাওয়ায় শিরোপা জয় নিশ্চিত হয়ে গেল ম্যানচেস্টার সিটির। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার বিকেলের ম্যাচটি ২-১ গোলে জিতেছে লেস্টার সিটি । লুক টমাসের গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ার পর ১-১ হয়  ম্যাসন গ্রিনউড এর গোলে।। দ্বিতীয়ার্ধে  জয়সুচক গোলটি করেন চালার সুইয়োনজু।

প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি --  ইউনাইটেডের হার

ইউনাইটেডের হার,প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

ইউনাইটেডের হারে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
লেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যাঞ্চেসটার ইউনাইটেড ২-১ গোলে  হেরে যাওয়ায় শিরোপা জয় নিশ্চিত হয়ে গেল ম্যানচেস্টার সিটির।
ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার বিকেলের ম্যাচটি ২-১ গোলে জিতেছে লেস্টার সিটি । লুক টমাসের গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ার পর ১-১ হয়  ম্যাসন গ্রিনউড এর গোলে।। দ্বিতীয়ার্ধে  জয়সুচক গোলটি করেন চালার সুইয়োনজু।
 লেস্টারের এই জয়ে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল পেপ গুয়ার্দিওলার দল।
৩৫ ম্যাচে ২৫ জয় ও পাঁচ ড্রয়ে চ্যাম্পিয়নদের পয়েন্ট ৮০। যা এই মুহুর্তে ইউনাইটেড এর চেয়ে অন্তত ১০ পয়েন্ট বেশি।
এই নিয়ে গত এক দশকে পঞ্চমবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে মোট সপ্তমবার।     

লিগ কাপ শিরোপা আগেই ঘরে তুলেছে সিটি। এবার জিতল প্রিমিয়ার লিগ। আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসিকে হারাতে পারলেই ট্রেবল পূর্ণ হবে দারুণ ছন্দে থাকা দলটির।
দারুণ ভলিতে লেস্টার সিটিকে এগিয়ে নেন লুক টমাস। লিগে পরপর ১৪ ম্যাচে না হারা ইউনাইটেড ম্যাচের দশম মিনিটে পিছিয়ে পড়ে। ডান দিক থেকে ইউরি টিলেমানসের ক্রসে দারুণ ভলিতে দূরের পোস্ট দিয়ে ক্রসবার ঘেঁষে গোলটি করেন টমাস। প্রিমিয়ার লিগে তরুণ ইংলিশ ডিফেন্ডারের এটি প্রথম গোল।
ইউনাইটেড পিছিয়ে পড়ার পাঁচ মিনিট পরেই সমতা টানেন ম্যাসন গ্রিনউড।

প্রথমার্ধে দুটি দল ওই একটি করে শটই লক্ষ্যে রাখতে পারে। বিরতির পর প্রথম ১৫ মিনিটে লেস্টার দুটি সুযোগ তৈরি করলেও সাফল্য পায়নি। চাপ ধরে রেখে ৬৬তম মিনিটে আবারও এগিয়ে যায় লেস্টার। কর্নারে লাফিয়ে নেওয়া হেডে গোলটি করেন তুর্কি ডিফেন্ডার সুইয়োনজু।

বাকি সময়ে কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে লেস্টার, সেই সুযোগে চাপ বাড়ায় ইউনাইটেড। তবে উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি তারা।

প্রিমিয়ার লিগের ইতিহাসে চতুর্থ দল হিসেবে একই মৌসুমে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জয়ের কীর্তি গড়লো লেস্টার সিটি। গত সেপ্টেম্বরে ইতিহাদ স্টেডিয়ামে পেপ গুয়ার্দিওলার দলকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রেন্ডন রজার্সের দল। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছে এভারটন ১৯৯২-৯৩ আসরে, মিডলসবরো ২০০৩-০৪ আসরে ও লিভারপুল ২০০৮-০৯ আসরে। 

গত ম্যাচে শীর্ষ চার নিশ্চিত করা ম্যানচেস্টার ইউনাইটেড ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

দারুণ এই জয়ে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার সম্ভাবনা জোরালো হলো লেস্টারের। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে তারা।

 

Your Opinion

We hate spam as much as you do